
বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম
ভূরাজনৈতিক উত্তেজনা ও মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) লেনদেনের শুরুতে কমলের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৬ শতাংচ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ ডলার ৩৯ সেন্টে দাঁড়ায়। একই সময় যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির স্বর্ণ ফিউচার মূল্যও ০.৬ শতাংচ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭ ডলার ৮০ সেন্টে নেমে আসে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এর ফলে সুদের হার বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। বলা যায়, এই প্রভাব আন্তর্জাতিক স্বর্ণবাজারে পড়েছে।
এ নিয়ে বর্তমান মাসের মতো দরপত্র নেমে আসছে স্বর্ণ বলে বাজারে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছিল, বিশেষ করে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির কারণে চাপ আরও বেডেছিল। বাজারের পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৭৫ শতাংচ।
সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। কারণ, স্বর্ণে বিনিয়োগ থেকে কোনো সুদ পাওয়া যায় না। বিপরীতে সুদের হার বাড়লে সুদভিত্তিক বিনিয়োগের মাধ্যমগুলো তুলনামূলক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
এদিকে বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ২.১ শতাংচ কমে প্রতি আউন্স ৫১ ডলার ২৭ সেন্টে দাঁড়ায়। একই সময়ে প্লাটিনামের দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৪৫৮ ডলার ৮৫ সেন্ট এবং প্যালাডাইমের দাম কমে ৯৮৬ ডলার ৮ সেন্টে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা, ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার সম্পর্কে প্রত্যাশা মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা তৈরি করছে।
মন্তব্য করুন