
৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে তিন দিনের জন্য টার্মিনালটির কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে, ফলে সারা দেশে গ্যাসের চাপ কমে যেতে পারে বলে বর্ণনা করা হয়েছে।
পেট্রোবাংলা রোববার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের কারণে ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে, যার ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পেট্রোবাংলা জানিয়েছে যে, গত বছরের ডিসেম্বরে একই ধরনের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছিল। সাময়িক এই অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে।
মন্তব্য করুন