২ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার

বাংলাদেশজার্নাল ডেস্ক

২ নভেম্বর, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা এবং ওয়ারী থানা পুলিশের যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রে বসে দেশে অপ্রচলিত সিনথেটিক মাদক “কুশ” চাষের ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ হাসান (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাংলাদেশে বসবাসকারী একজন আমেরিকান নাগরিক বলে জানা গেছে।

রোববার (১ নভেম্বর) ভোর ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে ঢাকার ওয়ারী থানার রাংকিন স্ট্রিটে তার নিজ বাসায় এই অভিযান চালানো হয়। সেখানে তৌসিফের বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাবের সন্ধান মেলে, যেখানে কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি কক্ষ স্থাপন করা হয়েছিল।

গত জানুয়ারি মাসে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনায় ডিএনসির তদন্তের সূত্র ধরে তৌসিফের ওয়ারীর বাসায় অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ল্যাব থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আনা কুশের বীজ, চাষ করা কুশ গাছ, সদ্য সংগৃহীত কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছিল। বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষেও একাধিক টবে কুশ চাষের প্রমাণ মিলেছিল।

তদন্তকারীরা জানাচ্ছেন, তৌসিফ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন। দেশে ফিরে আসার পর তিনি নিজ বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করে কুশ চাষ শুরু করেন। বিদেশে অবস্থান করেও দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। এই কাজে তার এক বান্ধবীও সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে এসেছে। একই সময়ে ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২ পিস ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হলে ডিএনসির অভিযানে তা উদ্ধার হয়েছিল।

ওই ঘটনার সূত্র ধরে বান্ধবী ও তৌসিফের বাসার তত্ত্বাবধায়ককে গ্রেফতার করা হয়েছিল এবং টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় তৌসিফকে পলাতক আসামী করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তার মাদক সংশ্লিষ্টতার অন্যান্য দিক এবং মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত তৌসিফ হাসানের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতে সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ওয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পূর্ববর্তী কুশ ল্যাবের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো এবং তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আন্দোলনের আর সুযোগ নেই, মজুরি কমিশন গঠন হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে জোর সরকারের

২

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন লিবারম্যানের

৩

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, গণনা হবে ২০ হাজার ভোটারের ব্যালট

৪

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতার শঙ্কা উপদেষ্টার

৫

আশুলিয়ায় নতুন করে বন্ধ ৬০ কারখানা, সব মিলিয়ে সংখ্যা দুই শতাধিক

৬

রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

ব্যাটারি লাইফে গ্যালাক্সি এস২৬ আলট্রার চেয়ে এগিয়ে আইফোন

৮

যুক্তরাষ্ট্রে কি ফিরছে বাধ্যতামূলক সেনা নিয়োগ?

৯

জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

১০

নোয়াখালীতে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

১১

সিরাজগঞ্জে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

১২

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

১৩

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

১৪

দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে: বিশ্বব্যাংক

১৫

টানা আন্দোলনে অচল আশুলিয়ার শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় ছুটি

১৬

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

১৮

মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন

১৯

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: বিজিবি বাড়িয়ে ১১ প্লাটুন, ম্যাজিস্ট্রেট ২৫

২০