৩ নভেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে মারা গেছেন এবং আরও পাঁচ জেলে আহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন মো. হোসেন (৪৫), যিনি সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা। তিনি উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন। আহতদের মধ্যে আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম এবং হামিদুল হক অন্যতম। তারাও উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে ছয় জেলে উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যায়। মঙ্গলবার ভোররাতে তারা জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয় এবং একপর্যায়ে বজ্রপাত তাদের নৌকায় আঘাত হানে। এতে মো. হোসেন গুরুতর আহত হন এবং পরে মৃত্যু হয়। অন্য পাঁচ জেলে আহত হয়।

নৌকার মালিক আবদুল আমিন বলেন, মো. হোসেনের বাঁ হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে অন্য পাঁচ জেলে সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, আহত অবস্থায় এক জেলেকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। আহত পাঁচ জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, তাদের এলাকার এক জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। নিহত ব্যক্তির স্বজনেরা টেকনাফে আসছেন এবং পরে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, গণনা হবে ২০ হাজার ভোটারের ব্যালট

১

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতার শঙ্কা উপদেষ্টার

২

আশুলিয়ায় নতুন করে বন্ধ ৬০ কারখানা, সব মিলিয়ে সংখ্যা দুই শতাধিক

৩

রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

ব্যাটারি লাইফে গ্যালাক্সি এস২৬ আলট্রার চেয়ে এগিয়ে আইফোন

৫

যুক্তরাষ্ট্রে কি ফিরছে বাধ্যতামূলক সেনা নিয়োগ?

৬

জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

৭

নোয়াখালীতে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

৮

সিরাজগঞ্জে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

৯

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

১০

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

১১

দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে: বিশ্বব্যাংক

১২

টানা আন্দোলনে অচল আশুলিয়ার শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় ছুটি

১৩

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

১৪

টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

১৫

মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন

১৬

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: বিজিবি বাড়িয়ে ১১ প্লাটুন, ম্যাজিস্ট্রেট ২৫

১৭

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

মুক্তিযোদ্ধার মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা, বরগুনায় প্রতিবাদ সমাবেশ

১৯

চট্টগ্রামে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী নিহত

২০