sbtv 24
২ নভেম্বর ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাসে ৪৭৫ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক মাসের ব্যবধানে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। ঘোষিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৬০ টাকা। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য সোমবার রাত ৮টা থেকে কার্যকর হবে।

বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, অক্টোবরে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে সেপ্টেম্বরে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ মাত্র দুই মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

নতুন করে দাম বাড়ানোর ফলে রান্নার কাজে এলপিজি ব্যবহারকারী সাধারণ পরিবারগুলোর মাসিক ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলের যেসব পরিবার পাইপলাইনের গ্যাসের পরিবর্তে সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসে ৪৭৫ টাকা বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৬০ টাকা

১

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় সাধারণ ছুটি।

২

সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত: রাষ্ট্রপতি

৩

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

৪

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

৫

পরিচালক নিশ্চিত করলেন মধুমিতাই ‘গুলশানের চামেলি’

৬

আফগানিস্তানের শিরোপা জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে

৭

দীপিকার বাড়িতে মধ্যরাতে ভূত!

৮

ছেলের এইচএসসি পাসের খুশির খবর ফেসবুকে পোস্ট, বাবার ছাত্রদল কমিটি বিলুপ্ত

৯

জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের: রিজভী

১০

যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার

১১

১৫ মাস কাজ করিয়ে বেতন বকেয়া, তারপর অব্যাহতি

১২

তিন বউ ছাড়া ৩০ বছরে কিছুই দেয়নি কাঞ্চন

১৩

বাংলাদেশের ৫ গোল হজম দক্ষিণ কোরিয়ার বিপক্ষে

১৪

ভারত উড়ে গেল সেইফার্ট-ফিলিপসের ঝড়ে

১৫

লক্ষ্মীপুরে নিজের মোটরসাইকেল ফেরত চাইতেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা

১৬

অক্টোবরে ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স

১৭

আদনান আজিজের হঠাৎ চুমু অপু বিশ্বাসকে

১৮

‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি

২০