৫ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান করেছেন। একই সঙ্গে তিনি বন্ধ কারখানাগুলো খুলে দিয়ে উৎপাদন স্বাভাবিক করার জন্য মালিকদের আহ্বান জানিয়েছেন। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জরুরি ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএর প্রতিনিধি এবং শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে আলোচনার মাধ্যমে শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মালিক ও শ্রমিক-উভয় পক্ষই বোর্ডের সুপারিশ মেনে নেবে বলে তিনি জানিয়েছেন।

শ্রমিকদের আন্দোলনে নিহত ব্যক্তির পরিবারের পাশে সরকার দাঁড়িয়েছে বলে ঘোষণা করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিহত শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের উদ্যোগে আপাতত এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে এবং তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রমিকদের জন্য গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান শ্রমমন্ত্রী। বুধবারই এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।

শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, দাবি-দাওয়া থাকতেই পারে, কিন্তু তা আদায়ের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। শ্রমিক নেতাদের মাধ্যমে লিখিতভাবে দাবি জানাতে হবে। সরকার সাড়া না দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কোনো ধরনের আবেদন বা আলোচনা ছাড়াই রাস্তায় নেমে আসার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিল্পকারখানা চালু থাকলে উৎপাদন ও আয় বাড়বে, কর্মসংস্থান বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির সুযোগও তৈরি হবে। তাই শ্রমিক নেতাদের নিজ নিজ কারখানায় গিয়ে শ্রমিকদের কাজে ফেরাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

কারখানার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে মালিকদের উদ্দেশে শ্রমমন্ত্রী বলেন, সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। যেসব মালিক কারখানা বন্ধ রেখেছেন, তাদেরও কারখানা খুলে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানানো হচ্ছে।

শ্রম অসন্তোষের পেছনে শিল্প খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে বলেও মন্তব্য করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, যারা দেশের শিল্পকারখানা ধ্বংস করতে চায় এবং বাংলাদেশের তৈরি পোশাক খাতকে অন্য দেশে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি করতে চায়, তাদের চিহ্নিত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মজুরি বোর্ড গঠনের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর রবিবার দুপুর ১২টার আগেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। একই দিন সন্ধ্যায় এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। এরপরও নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে, তবে সরকার কাজ থামিয়ে রাখেনি। বোর্ড গঠনের তিন দিনের মাথায় বুধবার বৈঠক হয়েছে এবং চার দিনের মাথায় আবারও বোর্ডের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আলোচনার মাধ্যমে শ্রমিক-মালিক সম্পর্ক স্বাভাবিক করে দ্রুত সব কারখানায় উৎপাদন চালুর প্রত্যাশা ব্যক্ত করেন শ্রমমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশিল্পে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১

কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী

২

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩

বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

৪

বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে চলবে পর্যটকবাহী তিন জাহাজ, যাত্রার সময়সূচি প্রকাশ

৫

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়: নতুন বাস্তবতায় ট্রাম্প

৬

হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত ডিবিসির রাজীব

৭

রাজনৈতিক কারণে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি মানবাধিকার লঙ্ঘন: এইচআরডব্লিউ

৮

দুর্গাপুরে রেল যোগাযোগের স্বপ্ন বাস্তবায়নে নতুন অগ্রগতি

৯

ইরান যুদ্ধকেই রিপাবলিকানদের ভরাডুবির কারণ মানছেন ভ্যান্স

১০

কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত

১১

কটিয়াদীতে এইচএসসির ফল বিপর্যয়, দুশ্চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক

১২

আজ দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই: দেখবেন যেভাবে

১৩

সেরা কোনটি: গোলামের সরলতা নাকি শেহজাদের তীক্ষ্ণ বুদ্ধি

১৪

ইতিহাসে হয়নি: এমন ২ রেকর্ড এক দিনেই ভাঙল পিএসজি

১৫

পায়েল সরকার কচি কলাপাতা রঙের গাউনে: কুনজর থেকে রক্ষার প্রতীক

১৬

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু

১৭

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক: শ্রমমন্ত্রী

১৮

ঝারিয়া-ময়মনসিংহ রেলপথ এখন চোরাচালান ও মাদক কারবারিদের ‘নিরাপদ ট্রানজিট’

১৯

আমি কাজ করতে চাই বড় পর্দায়: পারসা ইভানা

২০