৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়’, পরীমণির ঘটনায় শিবা শানু

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তা এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনায় চিত্রনায়িকা পরীমণির সমালোচনা করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। তিনি বলেছেন, শিল্পী কিংবা অন্য কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা গ্রহণযোগ্য নয়।

শিবা শানু বলেন, ‘শুধু শিল্পী নন, কোনো ব্যক্তিরই সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়। আমরা অবশ্যই এ ঘটনার নিন্দা জানাই। একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ এ ধরনের ঘটনায় শিল্পী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও মনে করেন তিনি। শিল্পী সমিতির সভাপতি হিসেবে তিনি চান না, সমিতির কোনো সদস্য এ ধরনের পরিস্থিতির শিকার হন কিংবা এমন ঘটনায় জড়িয়ে পড়েন।

তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে এ ঘটনায় তিনি দুঃখিত। সাংবাদিক ও শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাঁর।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে যান পরীমণি। সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছানোর পর উপস্থিত সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। একপর্যায়ে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসাইন রাজুর ওপর চড়াও হয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমণির বিরুদ্ধে। এ ঘটনায় শুধু পরীমণি নন, আদালত প্রাঙ্গণে তাঁর সঙ্গে থাকা বাউন্সার দলের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। সাংবাদিকদের গায়ে হাত তোলার পাশাপাশি সুজন চন্দ্র নামের এক বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিশংসনের পরই গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট

১

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস

২

মানবপাচার চক্র নির্মূলে টেকনাফে আবারও যৌথ বাহিনীর অভিযান

৩

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

৪

আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

৫

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৬

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৮

মৌলভীবাজারে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

৯

দেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগ

১০

প্রজন্মের ভবিষ্যত ডুবে যাচ্ছে মাদকের অন্ধকারে

১১

নোয়াখালী রুটে যুক্ত হবে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

১২

সাগরের বুকে মিশেছে পাহাড়ি জলধারা, মুগ্ধ ইনানীর নিভৃত সৌন্দর্য

১৩

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৪

‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে? জামায়াত আমির

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

১৭

মার্কিন গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে এল-সায়েদের বক্তব্য

১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে চাকরির সুযোগ

১৯

মুসলমানদের হাত ধরেই রচিত হয় কফি আবিষ্কারের গল্প

২০