
মৌলভীবাজার, ৭ নভেম্বর: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্তে ২০ জনকে পুশ-ইন করার চেষ্টা চালিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, তারা ওই চেষ্টা ব্যর্থ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ নভেম্বর) রাতের অন্ধকারে বিএসএফ এই অপচেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। এরপর বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যেকোনো অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এই সংবাদ বাংলাদেশ জার্নাল থেকে সংগৃহীত।
মন্তব্য করুন