৭ নভেম্বর ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুরের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল ও ইজিবাইকে থাকা একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, ঘটনাটি ঘটে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায়।

সকালে ইজিবাইকটি মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল, অন্যদিকে মোটরসাইকেলটি জামালপুর থেকে মেলান্দহের দিকে আসছিল। ট্রাকটি প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়, পরে সামনে থাকা ইজিবাইককেও চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে তাতে থাকা শিশুসহ একই পরিবারের তিন যাত্রী নিহত হয়। মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়।

নিহতরা হলেন—ইজিবাইকের যাত্রী ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮মাস বয়সি মেয়ে রিফা; এবং মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন, যিনি মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।

আহতদের মধ্যে হযরত আলী (৩৫) উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে; অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক লিখনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

ওসি মাহমুদুল হক বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিশংসনের পরই গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট

১

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস

২

মানবপাচার চক্র নির্মূলে টেকনাফে আবারও যৌথ বাহিনীর অভিযান

৩

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

৪

আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

৫

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৬

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৮

মৌলভীবাজারে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

৯

দেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগ

১০

প্রজন্মের ভবিষ্যত ডুবে যাচ্ছে মাদকের অন্ধকারে

১১

নোয়াখালী রুটে যুক্ত হবে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

১২

সাগরের বুকে মিশেছে পাহাড়ি জলধারা, মুগ্ধ ইনানীর নিভৃত সৌন্দর্য

১৩

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৪

‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে? জামায়াত আমির

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

১৭

মার্কিন গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে এল-সায়েদের বক্তব্য

১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে চাকরির সুযোগ

১৯

মুসলমানদের হাত ধরেই রচিত হয় কফি আবিষ্কারের গল্প

২০