
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (৭ নভেম্বর, ২০২৬) ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশে গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, এই বৃদ্ধি আজ থেকে কার্যকর হবে।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা হবে। গ্রাম পুলিশ সদস্যদের বেতন সাড়ে ৭ হাজার টাকা থেকে ১০ হাজার ৫০০ টাকা হবে। অবসর ভাতাও বাড়ানো হবে বলে ঘোষণা করেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিটি গ্রাম নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। একটি উন্নত, সম্মৃদ্ধ রাষ্ট্র গঠনে গ্রাম পুলিশকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সামাজিক নিরাপত্তা পুরোপুরি সম্ভব নয়।
মন্তব্য করুন