১০ নভেম্বর ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতে ভরা পেটেও আবার খাবার খাওয়ার প্রবণতা অনেকের আছে। রাতের খাবার খেলেও মধ্যরাতে আবারো ক্ষুধার্ত হতে হয় অনেকের। এর পেছনে শারীরিক ও মানসিক নানা কারণ রয়েছে। গবেষণায় উঠে এসেছে এই প্রবণতার নেপথ্যে কেন ঘটে তার কারণ।

গবেষণায় দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ মানুষ রাতের খাবারের পর প্রতিদিনই হালকা কিছু খান। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। এই বয়সীদের প্রায় পাঁচজনের মধ্যে চারজনই রাতের খাবারের পর মুখরোচক খাবারের লোভ সামলাতে পারেন না।

এই ক্ষুধার কারণ হিসেবে শারীরিক ও মানসিক দুটো দিকই উঠে এসেছে। প্রথমত, সন্ধ্যার দিকে ঘ্রেলিন নামক ক্ষুধা বাড়ানোর হরমোনের মাত্রা বেশি থাকে। তবে খাবার খাওয়ার পর ক্ষুধা কমে গেলেও সন্ধ্যার পরবর্তী খাবারের ক্ষেত্রে সেই প্রভাব সমানভাবে কাজ করে না। দ্বিতীয়ত, খাবারের ধরন গুরুত্বপূর্ণ। প্রোটিন, আঁশ ও পানিসমৃদ্ধ খাবার পেট ভারী রাখে, কিন্তু রাতের খাবারে পর্যাপ্ত পুষ্টি ও তৃপ্তি না থাকলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা অনুভূত হয়। তৃতীয়ত, মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা বা রিওয়ার্ড সিস্টেম কাজ করে চর্বি, চিনি ও লবণসমৃদ্ধ খাবারের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করতে। ফলে পেট ভরা থাকার সংকেত মস্তিষ্কের আনন্দ লাভের আকাঙ্ক্ষার কাছে হার মানে। চতুর্থত, টেলিভিশন বা মোবাইল দেখতে দেখতে খাবার খাওয়ার অভ্যাস থাকলে সেই পরিবেশই পরবর্তী সময়ে খাবারের ইচ্ছা জাগিয়ে তুলতে পারে। পঞ্চমত, ঘুমের ঘাটতিও উচ্চ ক্যালরিযুক্ত খাবারের প্রতি আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

রাতে বেশি খাবার খেলে ঘুমের ওপর কী প্রভাব পড়ে, তা নিয়ে গবেষণার ফল এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তবে রাতে ঘুমানোর ঠিক আগে বেশি খাবার খেলে হজমপ্রক্রিয়ায় সমস্যা হতে পারে এবং ঘুমের স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হতে পারে। বিশেষ করে পরিশোধিত শর্করা ও অতিরিক্ত চিনিযুক্ত খাবারের সঙ্গে খারাপ ঘুমের সম্পর্ক পাওয়া গেছে কিছু গবেষণায়। তবে কোনটি আগে ঘটছে—রাতে মিষ্টি খাওয়ার কারণে ঘুমের ক্ষতি হচ্ছে, না কি ঘুম কমে যাওয়ার কারণে এই খাবারের প্রতি আকর্ষণ বাড়ছে—তা সব ক্ষেত্রে স্পষ্ট নয়। যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ মনে করেন, ঘুমের ঘাটতি ক্ষুধা বাড়িয়ে দেয় এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবারের প্রতি আকাঙ্ক্ষাও বাড়িয়ে দেয়। তাই দুটোর মধ্যে সম্পর্ক থাকলেও সরাসরি কারণ হিসেবে চিহ্নিত করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনো নেই।

রাতে বারবার খাবার খাওয়ার অভ্যাস কমাতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে: প্রথমত, রাতের খাবারে পর্যাপ্ত প্রোটিন ও আঁশযুক্ত খাবার রাখুন; দ্বিতীয়ত, টেলিভিশন বা মোবাইল দেখতে দেখতে খাওয়ার অভ্যাস বদলান; তৃতীয়ত, সত্যিই খেতে ইচ্ছা করলে কী খাবেন তা আগে থেকে ঠিক করে রাখুন; চতুর্থত, ফল, টক দই ও বাদামের মতো স্বাস্থ্যকর খাবার হাতের কাছে রাখুন এবং অতিরিক্ত মিষ্টি বা চর্বিযুক্ত খাবার মজুত না রাখুন; পঞ্চমত, পছন্দের খাবার পুরোপুরি বাদ না দিয়ে পরিমিত পরিমাণে খান। বিশেষজ্ঞরা মনে করেন, রাতের খাবারের পর নাশতা পুরোপুরি বন্ধ করার চেয়ে খাওয়ার ধরন ও পরিমাণ নিয়ন্ত্রণ করা বেশি কার্যকর। মূল কথা হলো স্বাস্থ্যকর খাবারকে সহজলভ্য রাখা এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি নির্ভরতা কমানো।

এই প্রতিবেদনের তথ্য সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

১

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

২

স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে

৩

বার্সা মেসি-রোনালদোরা যা পারেননি তা-ই করে দেখাল

৪

ক্যাটরিনা-ভিকি দীপাবলিতে ছেলেকে প্রকাশ্যে আনলেন

৫

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

৬

সময়মতো সংসদে বিল না পাঠানোয় মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার।

৭

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

৮

এবার মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৯

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

১০

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার।

১১

শেরপুরের গারো পাহাড়ে এবার হাতিই মানুষের আতঙ্কে।

১২

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংকটের আশঙ্কা, ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা।

১৩

চন্দ্রগঞ্জের চরচামিতায় যাত্রীবাহী বাস উল্টো তিনজের মৃত্যু

১৪

বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

১৫

মায়ের কোনো সঙ্গী ছিল না

১৬

দেড় যুগ ধরে তালপাতায় হাতেখড়ি, ঐতিহ্য ধরে রেখেছে পাঠশালা

১৭

নোংরা পরিবেশে পাউরুটি তৈরি, বাসি খাবার রাখায় জরিমানা

১৮

যমুনায় ভেসে উঠল মৎস্যজীবীর মরদেহ।

১৯

১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার, মিষ্টি বিতরণ

২০