১১ নভেম্বর ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। সাংবাদিক এরফান হোসাইন এই ঘটনার শিকার হন। তিনি দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি। মঙ্গলবার বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিকের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ারী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহের সময় রহিম উল্লাহ খান রানা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে কয়েকজন তাকে বাধা দেয়। একপর্যায়ে তার ওপর হামলা ও হয়রানি করা হয়।

এরফান হোসাইন জানান, মঙ্গলবার প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে সকাল থেকেই ওই ছাত্রদল নেতা তাকে হুমকি দিচ্ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে ওই নেতার ভাই হিরুর নাম আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরেই বিকেলে আদালত চত্বরে তার ওপর হামলা চালানো হয়।

ভুক্তভোগী সাংবাদিক আরও অভিযোগ করেন, হামলার সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

এরফান হোসাইন বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলা ও হয়রানির শিকার হতে হয়, তবে ভবিষ্যতে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব হবে না।’ তিনি চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিক মহল।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহ্নবী কাপুর নাকে অস্ত্রোপচার করিয়েছিলেন

১

যুব অলিম্পিক: শিপন ১০০ মিটার স্প্রিন্টে সপ্তম

২

তাসনিয়া ফারিণ প্রথমবার ডার্ক কমেডিতে

৩

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৪

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

৫

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

৬

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

৭

নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

৮

বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী

৯

বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বাবাকে উত্তরার ক্লিনিকে খুঁজে পেলেন মেঘলা মুক্তা

১১

চট্টগ্রামে তেলের গুদামে আগুন

১২

শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি

১৩

প্রসঙ্গ পরীমনি: ট্রল-ভাইরাল করা যখন জাতীয় বিনোদন!

১৪

মেঘনা নদীতে মিলল অজ্ঞাত কিশোরের মরদেহ

১৫

হত্যা মামলায় ফের শীর্ষ সন্ত্রাসী বগার তিন দিনের রিমান্ড

১৬

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

১৭

অবশেষে নিখোঁজ বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা

১৮

চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ, আটক ৩

১৯

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

২০