১৩ নভেম্বর ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতের হামলার ঘটনা ঘটেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, এতে ‘শত্রুপক্ষ’ জড়িত থাকতে পারে। তবে হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্যের বরাত দিয়ে আল জাজিরা ও আনাদোলু বার্তাসংস্থা এ খবর প্রকাশ করেছে। ইরানের সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সিরিক শহরে সামরিক ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু হামলাকারী পক্ষ, আঘাতের লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছুই এখনো জানা যায়নি। হতাহতের কোনো তথ্যও নিশ্চিত করা হয়নি।

এর আগে সিরিক অঞ্চলে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ স্পষ্ট না থাকলেও, কিছু সূত্রের ধারণা, সমুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার ফলেই এই বিস্ফোরণগুলোর ঘটনা ঘটতে পারে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর এই খবরের প্রভাব পড়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২.৩৬ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, সিরিক শহরটি ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালীর পূর্ব দিকে অবস্থিত। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করা এই কৌশলগত নৌপথটি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। তাই এই অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনাই আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে।

ইরানি কর্মকর্তারা প্রায়ই তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। তবে সিরিকে সর্বশেষ হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

১

হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

২

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

৩

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

৪

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

৬

শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

৭

চাঁদা না দিলে চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট নেতাকে ‘হত্যার হুমকি’

৮

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৯

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত

১০

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

১১

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ঘরের সমস্যায় নজর দিন: ভ্যান্সকে ট্রাম্প

১২

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু

১৪

ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৫

সবাইকে নিয়ে বিএনপি একটি উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

১৭

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

১৮

মজুরি-ন্যায্য দাবিতে আপস নয়: শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

১৯

রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০