১৪ নভেম্বর ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আখাউড়ায় ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধারাবাহিক সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে সংঘর্ষ চলে। আহতদের মধ্যে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, গত ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তীর যৌথ স্বাক্ষরে আখাউড়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে ফেসবুকে পক্ষে-বিপক্ষে লেখালেখি শুরু হয়। একপর্যায়ে একটি পক্ষের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। অপর পক্ষ নতুন কমিটির সমর্থনে আনন্দ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।

স্থানীয় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মুশফিকুর রহমানের সমর্থকদের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রহমান সানির নির্দেশনায় ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই অভিযোগের প্রতিবাদে তারা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। অন্যদিকে জেলা বিএনপির সদস্য কবির আহমেদের সমর্থকরা নতুন কমিটির পক্ষে অবস্থান নিয়ে আনন্দ মিছিলের ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নতুন কমিটির সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিল দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে কমিটি বাতিলের দাবিতে অবস্থান নেওয়া অপর পক্ষের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। সারা সড়ক বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা দলীয় কার্যালয়ের ভেতরে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকেন। এ সময় তাঁদের পক্ষের বিএনপি কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়। নতুন কমিটির সমর্থকরা জেলা বিএনপি নেতা কবির আহমেদের অনুসারী বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় বিল্লাল নামে এক পুলিশ সদস্য আহত হন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

১

হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

২

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

৩

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

৪

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

৬

শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

৭

চাঁদা না দিলে চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট নেতাকে ‘হত্যার হুমকি’

৮

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৯

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত

১০

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

১১

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ঘরের সমস্যায় নজর দিন: ভ্যান্সকে ট্রাম্প

১২

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু

১৪

ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৫

সবাইকে নিয়ে বিএনপি একটি উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

১৭

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

১৮

মজুরি-ন্যায্য দাবিতে আপস নয়: শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

১৯

রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০