১৬ নভেম্বর ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবতার টানে মানুষের পাশে লোহাগড়া ক্লাব

নড়াইলের ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাব চোখে ছানি পড়া অসহায় রোগীদের চিকিৎসায় সহায়তা করেছে। ক্লাবের উদ্যোগে শনাক্ত করা ৪৫ জন রোগীর চোখের অপারেশন করা হয়েছে এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করেছে লোহাগড়া ক্লাব।

ক্লাব সূত্রে জানা গেছে, কিছুদিন আগে লোহাগড়া ক্লাবের ব্যবস্থাপনায় একটি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পেইনে চোখে ছানি পড়া জটিল রোগীদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর শনিবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত লায়ন্স আই অ্যান্ড জেনারেল হাসপাতালে ৪৫ জন রোগীর চোখের অপারেশন সম্পন্ন হয়।

রোগীদের চিকিৎসার অগ্রগতি জানতে হাসপাতালে যান লোহাগড়া ক্লাবের সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান কচি। তিনি লোহাগড়া থেকে আসা রোগীদের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন এবং তাদের সাহস ও মানসিক শক্তি জোগান, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অ্যাডভোকেট কামরুজ্জামান কচি বলেন, সমাজে অনেক দুস্থ ও অসহায় মানুষ রয়েছেন, যাদের অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয় না। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের ঢাকায় এনে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। তার ভাষ্যে, মানুষের মুখে হাসি ফোটানোই তাঁদের সবচেয়ে বড় প্রাপ্তি।

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী আবেগাপ্লুত হয়ে বলেন, তারা চোখে ঠিকমতো দেখতে পারতেন না এবং চিকিৎসা করানোর মতো সামর্থ্যও ছিল না। কচি স্যার তাদের চোখের অপারেশনের ব্যবস্থা করে দিয়েছেন। তারা আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন আরও বড় হন এবং মানুষের সেবা করার সুযোগ পান।

লোহাগড়ার সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা ক্লাবের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের ভাষ্যে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে মহৎ কাজ। এ ধরনের উদ্যোগের জন্য লোহাগড়া ক্লাবের সব সদস্য এবং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কচিকে লোহাগড়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, সমাজের প্রতিটি এলাকায় এমন মানবিক মানুষের জন্ম হোক, যারা অসহায়দের কল্যাণে এগিয়ে আসবেন। মানবিতার সেবায় ও মানুষের কল্যাণে লোহাগড়া ক্লাব সবসময় মানুষের পাশে থাকবে—এই প্রত্যাশা তারা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

১

তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দিলেন মাহমুদা মিতু

২

জবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীসহ আটক পাঁচ

৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: শফিকুর রহমান

৪

শাকিবের জীবনে অপু-বুবলীর বাইরেও ছিল গভীর প্রেম

৫

১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি

৬

রমজানের আগে এস আলম সুগার মিল চালুর দাবি শ্রমিকদের

৭

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

৮

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধ করছে মেটা

৯

হুমায়ুন আজাদের 'নারী' এবং শত্রুদের অযাচিত মিথ্যাচার

১০

নওগাঁয় কৃষিঋণ মেলা, বিতরণ ৩ কোটি ৬৭ লাখ টাকা

১১

কাপ্তাই হ্রদ থেকেই উঠে আসবে নতুন প্রতিভাবান সাঁতারু: নৌবাহিনী প্রধান

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

১৩

আইএইএকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না ইরান

১৪

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

১৫

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসফেরত তরুণের

১৬

ঝুঁকিপূর্ণ মার্কেট ছাড়তে ব্যবসায়ীদের সময় বেঁধে দিল প্রশাসন

১৭

১২ ফুটের বিশাল অজগর উদ্ধার করে অবমুক্ত করলেন টাইগার জাকির

১৮

নীলফামারীর কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৯

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আ.লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

২০