১৬ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, ১৪ কোটির সমপরিমাণ নগদ অর্থ-স্বর্ণ জব্দ 

ভারতের মধ্যপ্রদেশে বাঘ সংরক্ষণ কর্মকর্তার বাসভবনে অভিযান, প্রায় ১৪ কোটি টাকার সমপরিমাণ নগদ-স্বর্ণ ও সম্পদ জব্দ

ভারতের মধ্যপ্রদেশে সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক সঞ্জীব কুমার শর্মার বাসভবন ও কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ১৪ কোটি টাকার সমপরিমাণ নগদ অর্থ, স্বর্ণ ও সম্পদ জব্দ করেছে ভারতের দুর্নীতিবিরোধী সংস্থা লোকায়ুক্ত। সূত্রে জানানো হয়েছে, রোববার (১৫ নভেম্বর) লোকায়ুক্তের কর্মকর্তারা আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে আদালতের পরোয়ানা নিয়ে তিনটি স্থানে অভিযান পরিচালনা করেন। এসব স্থানের মধ্যে রয়েছে নর্মদাপুরম জেলার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়াড়া জেলার ব্যক্তিগত বাসভবন।

অভিযানে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ এবং আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ রুপি, যা সূত্রের হিসাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা। এছাড়া ১ দশমিক ৬ কেজি রুপাও উদ্ধার করা হয়েছে; এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা।

তদন্তকারীরা সঞ্জীবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি আবাসন ও পর্যটন প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে ইকোটেল রিসোর্টের আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং সেরেনিটি দ্য ভিলা নামের স্থাপনার মূল্য ১ কোটি রুপি। সূত্র অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এ দুটি সম্পত্তির মোট আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ১ লাখ টাকা। তবে সম্পত্তিগুলোর আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি।

এছাড়া ২৮টি জমি কেনাবেচার নথি এবং চারটি যানবাহনের সন্ধানও পাওয়া গেছে। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৬৮ হাজার টাকা। বাড়ির আসবাবপত্র ও অন্যান্য সামগ্রীর মূল্য ধরা হয়েছে প্রায় ৫০ লাখ রুপি।

লোকায়ুক্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, সঞ্জীবের সম্পদের পরিমাণ তাঁর বৈধ আয়ের তুলনায় ৫৬০ শতাংশ বেশি। তদন্তকারীরা সন্দেহ করছেন যে তাঁর স্ত্রী ও অন্যদের নামেও কিছু সম্পদ কেনা হয়েছে। তবে এগুলো এখনো তদন্তের বিষয়। ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

১

তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দিলেন মাহমুদা মিতু

২

জবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীসহ আটক পাঁচ

৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: শফিকুর রহমান

৪

শাকিবের জীবনে অপু-বুবলীর বাইরেও ছিল গভীর প্রেম

৫

১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি

৬

রমজানের আগে এস আলম সুগার মিল চালুর দাবি শ্রমিকদের

৭

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

৮

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধ করছে মেটা

৯

হুমায়ুন আজাদের 'নারী' এবং শত্রুদের অযাচিত মিথ্যাচার

১০

নওগাঁয় কৃষিঋণ মেলা, বিতরণ ৩ কোটি ৬৭ লাখ টাকা

১১

কাপ্তাই হ্রদ থেকেই উঠে আসবে নতুন প্রতিভাবান সাঁতারু: নৌবাহিনী প্রধান

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

১৩

আইএইএকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না ইরান

১৪

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

১৫

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসফেরত তরুণের

১৬

ঝুঁকিপূর্ণ মার্কেট ছাড়তে ব্যবসায়ীদের সময় বেঁধে দিল প্রশাসন

১৭

১২ ফুটের বিশাল অজগর উদ্ধার করে অবমুক্ত করলেন টাইগার জাকির

১৮

নীলফামারীর কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৯

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আ.লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

২০