১৮ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা দায়িত্বে নিয়োজিত হন।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে এই মোতায়েন করা সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা রক্ষার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

একইসঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ করা এই ফুটেজ বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর

১

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

২

আওয়ামী লীগ নেতাকর্মীদের থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের

৩

অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

৪

এনআইডি সেবায় দুর্নীতি-হয়রানি বন্ধে ছাড় নয়: সিইসি

৫

মিরপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

৬

পাপুয়া নিউগিনিতে ৬ মাত্রার ভূমিকম্প

৭

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

এনআইডির আবেদন করে মাসের পর মাস অপেক্ষা, ক্ষুব্ধ সিইসি

৯

তিন দশকের দীর্ঘশ্বাস সংবাদপত্র বিক্রেতা রফিকুলের

১০

গাজীপুরে শ্রমিক অসন্তোষের আগুন থামছেই না, ফের মহাসড়ক অবরোধ

১১

একনেক সভায় উঠছে নতুন ও সংশোধিত ২১ প্রকল্প

১২

ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

১৩

সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা

১৪

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

১৫

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬

হঠাৎ হাতিরঝিলের পানি গোলাপি!

১৭

সিবিআই কর্মকর্তা হতে চুল ছোট করলেন সাই পল্লবী

১৮

টুঙ্গিপাড়ায় রাতভর সহিংসতা, পুলিশের মোট ২৪ যানবাহনে আগুন

১৯

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

২০