
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদগামী সমস্ত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। সংস্থাটির পক্ষ থেকে শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে দাম্মাম রুটে আগামী ২১ অক্টোবর থেকে ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দরের প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জেদ্দা ও মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মদিনা রুটে রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হবে। সোমবার (১৯ অক্টোবর) থেকে পুনরায় বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। জেদ্দা রুটে যাত্রীদের চাহিদা বিবেচনায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন