
অর্থ বিভাগ সরকারি কর্মচারীদের প্রচলিত ভাতা নির্ধারণ ও পরিশোধের নিয়মে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা এর আওতায় আসবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুন মূল বেতনের ভিত্তিতে ভাতা নির্ধারণ ও পরিশোধ করতে হবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতার বাইরে থাকা কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতনের শতকরা হার অনুযায়ী প্রাপ্য ভাতা এই নিয়মে নির্ধারিত হবে।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের উপসচিব মো. ফেরদৌস আলম স্বাক্ষর করেছেন।
মন্তব্য করুন