১৯ অক্টোবর ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে ৪০ কোটি টাকার সেতু নির্মাণকাজের উদ্বোধন

সরিষাবাড়ীতে ৪০ কোটি টাকার আরসিসি গার্ডার সেতু নির্মাণ শুরু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রায় ৪০ কোটি টাকার ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। পল্লীসড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় উপজেলার আরামনগর জিসি–ঘোড়ামারা বাজার সড়কের ১ হাজার ৫২০ মিটার চেইনেজে যমুনা শাখা ঝিনাই নদীর ওপর ২৭৮.৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) চর সরিষাবাড়ী খেয়াঘাট এলাকায় জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার পর নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল কবীর তালুকদার। সভাপতিত্ব করেন জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন ও স্থানীয় সরকারি ও রাজনৈতিক প্রতিনিধিরা।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, সেতুর প্রাক্কলিত মূল্য ৩৯ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৯৫১ টাকা এবং চুক্তিমূল্য ৪০ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৮৫২ টাকা ৬৭ পয়সা। নির্মাণ কাজের সময়সীমা ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সেতুর নকশায় সাতটি স্প্যান, ছয়টি টিপিয়ার, ৫০ মিটার দীর্ঘ একটি স্টীল আর্চ এবং ১৭ মিটার দীর্ঘ ৩০০টি পাইল রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের পক্ষে প্রকৌশলী আসিফ শাহরিয়ার ও সবুজ সাহা কাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেতু নির্মাণের পর চর সরিষাবাড়ী ও ঘোড়ামারা বাজারের সঙ্গে সরিষাবাড়ী উপজেলা সদরের সড়ক যোগাযোগ সহজ হতে পারে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মতে, এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য বাজারজাতকরণে সময় ও ব্যয় কমবে। একই সঙ্গে কাজীপুর উপজেলা ও সরিষাবাড়ীর বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের যাতায়াত সুবিধা বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১

নেসলে প্রফেশনাল ও বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২

ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা বিএনপির এমপি

৩

সরিষাবাড়ীতে ৪০ কোটি টাকার সেতু নির্মাণকাজের উদ্বোধন

৪

বরগুনায় ষষ্ঠ মহাকাশ ক্যাম্পের উদ্বোধন, বিজ্ঞানচর্চা প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চিফ হুইপের

৫

সাবেক স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

৬

ইশরাকের অভিযান চালানো সেই স্পটে যৌথ অভিযান, আটক ১৫ জনের কারাদণ্ড

৭

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন 

৮

ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন

৯

১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

১০

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ, আগাম ভোটে জোর

১১

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১২

ক্যানসার চিকিৎসায় যাবে বাজেটের বড় অংশ: স্বাস্থ্যমন্ত্রী

১৩

কানাডায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ সেনাসদস্য নিহত, আহত ৩৯

১৪

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

১৫

ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার

১৬

খাদ্যে বিষক্রিয়া-লক্ষণ, কারণ এবং চিকিৎসা

১৭

আইনের ঊর্ধ্বে কেউ নন : আইনমন্ত্রী

১৮

মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

২০