২১ অক্টোবর ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসবের কর্মসূচিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রামে পৌঁছেছেন। তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় এবং বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কর্মসূচিতে যোগ দেবেন।

তাঁর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির অন্য নেতা-কর্মকর্তারা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা ও মহানগরের বিএনপি নেতারা।

আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রী সরাসরি জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কর্মসূচি নির্ধারিত আছে।

চট্টগ্রামে আসার আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুরে পৌঁছে তিনি রংপুরে যান। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন এবং রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

বিকেল ২টা ৫৫ মিনিটে তিনি সামরিক বিমানে রাজশাহীতে পৌঁছান। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দিয়ে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদন বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

চট্টগ্রামের কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: প্রকাশ্যে এল গোপন নথির তথ্য

১

দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে

২

রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক

৩

১৬ হাজারের বেশি পুলিশি নিরাপত্তায় ঢাকায় প্রতিমা বিসর্জন

৪

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন

৫

গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস

৬

নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

৭

সেরা সি-ফুড প্রশিক্ষক হিসেবে সম্মাননা পেলেন হাসিনা আনছার

৮

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৯

রাজবাড়ীতে ২৩ অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অনুদান

১০

নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

১১

ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

১২

আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না: স্পিকার

১৩

গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কা, দুই দিন পর শাওনের মৃত্যু

১৪

শ্রমিক নেতা ইয়াকুব আলীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা

১৫

পৌনে সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার শিশু নিহত

১৬

টঙ্গীতে ‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ’, একই পরিবারের ৩ জন দগ্ধ

১৭

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

১৮

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৯

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

২০