২৭ অক্টোবর ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পপতি ছেলেসহ ৪ সন্তান প্রতিষ্ঠিত, শেষ বয়সে একাকী মায়ের নিথর মরদেহ উদ্ধার

দেহেরগতি ইউনিয়নের নতুন হাট এলাকার একটি ভাড়া বাসা থেকে এক প্রবীণ নারীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়েছে, যাকে একজন শিল্পপতির মা হিসেবে জানা যাচ্ছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঘটনাটি ঘটে গত রোববার দুপুরে।

মৃত তাহমিনা বেগমের স্বামী কদম আলী হাওলাদার প্রায় ২০ বছর আগে মারা যান। তারপর থেকে চার সন্তানকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করেন তিনি। স্বামীর ঘর বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান এবং সেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের লালন-পালন ও প্রতিষ্ঠিত করেন। তার বড় ছেলে সুমন হাওলাদার একজন শিল্পপতি, যিনি বৈদ্যুতিক বোর্ড তৈরির কারখানার মালিক এবং রাজধানীর উত্তরায় নিজের ছ৬তলা ভবনে পরিবার নিয়ে বসবাস করেন। ছোট ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং দুই মেয়েকেও প্রতিষ্ঠিত পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত রোববার সকালে ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকায় বাড়িওয়ালার নজরে আসে। পরে ঘরের ভেতরে মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ওসি মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহের অবস্থা দেখে পুলিশের ধারণা, তিনি শুক্রবার মারা যেতে পারেন।

এ ঘটনার পর তাহমিনার সন্তানদের কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। বড় ছেলে সুমনের ফোন সাংবাদিক পরিচয় দেওয়ার পরেই বন্ধ হয়ে যায়। তবে বাড়িওয়ালার করা অভিযোগ—তিন মাসে সন্তানরা মাকে একবারের জন্যও দেখতে আসেনি—এই বিষয়টি অনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক সময় ও কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক আন্দোলনের আর সুযোগ নেই, মজুরি কমিশন গঠন হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে জোর সরকারের

২

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন লিবারম্যানের

৩

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, গণনা হবে ২০ হাজার ভোটারের ব্যালট

৪

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতার শঙ্কা উপদেষ্টার

৫

আশুলিয়ায় নতুন করে বন্ধ ৬০ কারখানা, সব মিলিয়ে সংখ্যা দুই শতাধিক

৬

রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

ব্যাটারি লাইফে গ্যালাক্সি এস২৬ আলট্রার চেয়ে এগিয়ে আইফোন

৮

যুক্তরাষ্ট্রে কি ফিরছে বাধ্যতামূলক সেনা নিয়োগ?

৯

জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

১০

নোয়াখালীতে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

১১

সিরাজগঞ্জে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

১২

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

১৩

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

১৪

দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে: বিশ্বব্যাংক

১৫

টানা আন্দোলনে অচল আশুলিয়ার শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় ছুটি

১৬

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

১৭

টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

১৮

মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন

১৯

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: বিজিবি বাড়িয়ে ১১ প্লাটুন, ম্যাজিস্ট্রেট ২৫

২০