৩ নভেম্বর ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠিত

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) স্টুডেন্ট কাউন্সিলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে একটি নতুন স্টুডেন্ট কাউন্সিল শাখা গঠিত হয়েছে। গত ২ নভেম্বর বিজিসি ট্রাস্ট মেডিকেল ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সভায় এই শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. রাজিব হোসেন রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরএফ এর মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএইচআরএফ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরএফ কালচারাল ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা স্টুডেন্ট কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়াও সভায় জানানো হয় যে, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে একটি ‘এরিয়া প্রেজেন্টেশন’ বিশেষ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাবনূর: সিয়াম

১

ফিরে এলেন নরকিয়া-হামজা

২

আসিফের বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

৩

জিইসি মোড়ে গোপন বৈঠক, কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা কাশেম চেয়ারম্যান গ্রেপ্তার

৪

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন: মহাসড়কে আগুন, যান চলাচল বন্ধ

৫

জমির নামজারিতে ৮০ লাখ টাকা ঘুষ, এক লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

৬

শ্রমিক আন্দোলনের আর সুযোগ নেই, মজুরি কমিশন গঠন হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

৭

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে জোর সরকারের

৮

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন লিবারম্যানের

৯

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, গণনা হবে ২০ হাজার ভোটারের ব্যালট

১০

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতার শঙ্কা উপদেষ্টার

১১

আশুলিয়ায় নতুন করে বন্ধ ৬০ কারখানা, সব মিলিয়ে সংখ্যা দুই শতাধিক

১২

রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ব্যাটারি লাইফে গ্যালাক্সি এস২৬ আলট্রার চেয়ে এগিয়ে আইফোন

১৪

যুক্তরাষ্ট্রে কি ফিরছে বাধ্যতামূলক সেনা নিয়োগ?

১৫

জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

১৬

নোয়াখালীতে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

১৭

সিরাজগঞ্জে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

১৯

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

২০