৫ নভেম্বর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভারতীয় দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলার বাসিন্দা শেখ সাঈদ মারা গেছেন। ভারতের সৌদি আরব নিযুক্ত রাষ্ট্রদূত বিপুল গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, সাঈদ প্রায় তিন সপ্তাহ ধরে মৃত্যুর সাথে লড়াই করেছেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার দুই ভাই রিয়াদে কাজ করছেন।

দূতাবাস জানিয়েছে, একই হামলায় আগে হায়দ্রাবাদের বাসিন্দা ৪৬ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়। এখনো কেরালার আরেক ভারতীয় নাগরিক আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা সাঈদের পরিবার এবং সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন। পরিবারের অনুরোধ অনুযায়ী রিয়াদে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা চলমান রয়েছে।

বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রদূত বলেছেন, এই হামলায় নিরপরাধ মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

হামলায় মোট নিহতের সংখ্যা এখন ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সৌদি আরবের চার নাগরিক এবং দশজন বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশি নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিকের পাশাপাশি যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন। হামলার জন্য ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমবাগ কোনাবাড়ীতে যুব শক্তি ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও মাদকবিরোধী র‍্যালি

১

সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

২

সিনেমায় চমক: ৭৫ বছর বয়সে শ্রীলীলার সঙ্গে রজনীকান্ত

৩

আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত মেসির ১০ নম্বর জার্সি নিয়ে

৪

সাংবাদিকরা ক্ষোভে ফুঁসছেন পরীমণির আচরণে

৫

ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলেই বাংলাদেশের বাজিমাত

৬

বলিউডে আলোচিত ‘তিন’ কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেম

৭

রাজকীয় বিদায় মেসির, রোনালদোর সঙ্গী বিতর্ক

৮

আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু

৯

প্রথমবারের মতো বিকল্প পথে পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম

১০

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

১১

কোনো খরচ ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বোয়েসেল

১২

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

১৩

খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর প্রতিযোগিতা শুরু

১৪

বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা

১৫

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা

১৬

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

১৭

মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়, সেনাসদস্য আহত

১৮

সামান্তার রাজনৈতিক জার্নি অনেক বাকি: তাসনিম জারা

১৯

টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু: আইএসপিআর

২০