৭ নভেম্বর ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনকে জরুরি রাজনৈতিক-অর্থনৈতিক সহায়তা দিতে ইউরোপের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা জার্মানি ও ইউরোপীয় অংশীদারদের কাছে ইয়েমেনে জরুরি ভিত্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। বার্লিনে জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্টাগের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান আর্মিন লাশেটের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে আফরাহ আল-জুবা দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা এবং সামুদ্রিক সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য জার্মানি ও ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা চান। হুতি বিদ্রোহীদের কাছে ইরানের অস্ত্র পাচার বন্ধ করতে এবং ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবিলায় এ ধরনের সহায়তা জরুরি বলে মনে করেন তিনি।

একইসঙ্গে, ইয়েমেনের তাইজ শহর অবরুদ্ধ করে রাখার জন্য হুতি বিদ্রোহীদের সমালোচনা করেন আফরাহ আল-জুবা। তিনি এ অবরোধকে বেসামরিক জনগণের ওপর সমষ্টিগত শাস্তি হিসেবে অভিহিত করেন। পশ্চিম উপকূল এবং বাব আল-মান্দেব প্রণালিতে নতুন শক্তির ভারসাম্য প্রতিষ্ঠার জন্য হুতিদের প্রচেষ্টার বিষয়েও সতর্ক করেন তিনি।

অন্যদিকে, আর্মিন লাশেট ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে শিশুদের সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগের বিষয়টি নিয়ে উদ্বেগ জানান তিনি। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অর্থনৈতিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন লাশেট। ইয়েমেনকে কেন্দ্র করে জার্মানি ও ইউরোপের দেশগুলোর নতুন কৌশল প্রণয়নেরও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বাব এল-মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা বিঘ্নিত হলে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিশংসনের পরই গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট

১

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস

২

মানবপাচার চক্র নির্মূলে টেকনাফে আবারও যৌথ বাহিনীর অভিযান

৩

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

৪

আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

৫

গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৬

জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৮

মৌলভীবাজারে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

৯

দেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগ

১০

প্রজন্মের ভবিষ্যত ডুবে যাচ্ছে মাদকের অন্ধকারে

১১

নোয়াখালী রুটে যুক্ত হবে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

১২

সাগরের বুকে মিশেছে পাহাড়ি জলধারা, মুগ্ধ ইনানীর নিভৃত সৌন্দর্য

১৩

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৪

‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে? জামায়াত আমির

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

১৭

মার্কিন গণমাধ্যমে গুরুত্ব পাচ্ছে এল-সায়েদের বক্তব্য

১৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮ পদে চাকরির সুযোগ

১৯

মুসলমানদের হাত ধরেই রচিত হয় কফি আবিষ্কারের গল্প

২০