২০ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত, এপির দাবি

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনাগুলোতে ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীদের হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণ ভিত্তিক এই প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলাগুলোতে মার্কিন সামরিক সরঞ্জাম ও সম্পদ নষ্ট হয়েছে।

এপির বিশ্লেষণ অনুযায়ী, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে এ পর্যন্ত ১১৫টির বেশি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটি দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলায় ইরানের প্রধান লক্ষ্য ছিল বায়ুরক্ষা বা আর্টিলারি সতর্কতামূলক ব্যবস্থা। এরপর যুদ্ধবিমান ও বিভিন্ন ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

প্রতিবেদনে নির্দেশ করা হয়েছে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে গত ফেব্রুয়ারি থেকে অন্তত ৩০ বার হামলা চালানো হয়েছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, এই হামলাগুলোতে বিমানঘাঁটির অন্তত ১৫টি হ্যাংকার (বিমান রাখার ঘর) ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার নিকটবর্তী ১০টি ভবনও ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে বলে এপি জানিয়েছে।

এপির এই বিশ্লেষণে অভিমত দেওয়া হয়েছে, ইরানের হামলাগুলোর ফলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে বায়ুরক্ষা ব্যবস্থা, সামরিক বিমান ও অবকাঠামোই হামলার প্রধান লক্ষ্য ছিল।

উল্লেখ্য, এই তথ্য আলজাজিরা হवाले এপির প্রতিবেদন ভিত্তিক প্রস্তুত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ২৬১ এতিম পেল উপজেলা প্রশাসনের শীতবস্ত্র

১

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন-নাশকতা, গ্রেপ্তার ৫

২

জিয়াউল আহসানের বাড়িতে আগুন ও ভাঙচুর

৩

ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা

৪

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে কর্তৃপক্ষের চিঠি

৫

রাজস্ব ও আর্থিক সংস্কারে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে

৬

লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

৭

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর, ডাকসুর বিবৃতিতে নিন্দা

৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

৯

শুভ জন্মদিন তারেক রহমান

১০

১০ অঞ্চলে বইতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া

১১

পরপর ৬ ককটেল বিস্ফোরণ রাজধানীর মোহাম্মদপুরে: আটক হয়নি কেউ

১২

আগুন দেওয়া হয় বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে

১৩

কুমার শানুর আক্ষেপ: বলিউডের গানে আর সৃজনশীলতা নেই

১৪

আইসিসি ভারতকে জরিমানার শাস্তি দিল

১৫

কিয়ারা আদভানি শাকিব খানের ‘মোহাব্বাত’ সিনেমায়

১৬

বাংলাদেশের শুরু ৮ উইকেটের বড় জয় দিয়ে

১৭

বাংলাদেশের এখনো ফাইনালের আশা বেঁচে আছে, শীর্ষে প্রোটিয়ারা

১৮

এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

১৯

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

২০