admin
১৬ জুন ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপ, ইরানে ইসরায়েলের হামলার নিন্দা

আলাপকালে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল শনিবার ৫০ মিনিট ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আলাপকালে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের চেষ্টা চালানোর জন্য ট্রাম্পকে আহ্বান জানান পুতিন। ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দাও জানান তিনি। ক্রেমলিনে পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ইরান-ইসরায়েল সংঘাত আরও বেড়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যের জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে বলে পুতিন উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্রাম্প নিজেও তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে জানান, ফোনে পুতিনের সঙ্গে তার মূল আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য নিয়ে। তবে তিনি ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্যও পুতিনকে অনুরোধ জানিয়েছেন।

ট্রাম্প লেখেন, ‘ফোনালাপ প্রায় ১ ঘণ্টা স্থায়ী হয়। তিনিও আমার মতো মনে করেন, ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধ হওয়া উচিত। আমি তাকে বলেছি, তার যুদ্ধটাও শেষ হওয়া দরকার।’

ক্রেমলিনে পুতিনের উপদেষ্টা উশাকভ জানান, দুই নেতা মধ্যপ্রাচ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তবে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথে ফেরার সম্ভাবনা

উড়িয়ে দেননি। উশাকভ বলেন, ওমানের মধ্যস্থতায় নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান ষষ্ঠতম বৈঠকটি রোববার(১৫ জুন ২০২৫) হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রও আলোচনায় বসতে প্রস্তুত ছিল। তবে বৈঠকটি বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, ‘পুতিন স্মরণ করিয়ে দিয়েছেন, উত্তেজনা বাড়ার আগেই রাশিয়া পারমাণবিক কর্মসূচি নিয়ে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খোঁজার জন্য বেশ কিছু প্রস্তাব দিয়েছিল। রাশিয়ার সেই নীতিগত অবস্থান এখনও অপরিবর্তিত এবং এর ভিত্তিতে আমরা কাজ করে যাব।’

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা কম হলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী সপ্তাহে আরও আলোচনা হতে পারে।

রাশিয়ার রাষ্ট্রীয় রিয়া বার্তা সংস্থার বরাত দিয়ে উশাকভ জানান, পুতিন ট্রাম্পকে বলেছেন, ২২ জুনের পর রাশিয়া আবারও ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

এই ফোনালাপে উভয় নেতা তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়েও সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান উশাকভ। তিনি বলেন, ‘এই সম্পর্কই তাদের এমন জটিল বিষয়েও কার্যকর আলোচনা করতে সাহায্য করেছে।’

ফোনালাপের সময় পুতিন ট্রাম্পকে তার ৭৯তম জন্মদিনের শুভেচ্ছাও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

১

মিথ্যা কসম করলে যে ভয়াবহ ক্ষতি হয়

২

নেতানিয়াহুর জন্য ধাক্কা, প্রধানমন্ত্রী পদে সুপারিশ করল না মিত্র দল

৩

চুয়াডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রীদের জড়িত থাকার অভিযোগ

৪

খাগড়াছড়ির দুর্গম সীমান্তে সাপের কামড়ে আক্রান্ত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

৫

গুরুদাসপুরে লিচু বাগানে মিলল ভ্যান চালকের মরদেহ

৬

যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

৭

যুব দিবসে প্লাস্টিক ও পলিথিনবিরোধী অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম

৮

ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

৯

সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির বিধান রাখার প্রস্তাব

১০

পোশাকশিল্পে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রী

১২

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

১৪

বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে চলবে পর্যটকবাহী তিন জাহাজ, যাত্রার সময়সূচি প্রকাশ

১৫

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়: নতুন বাস্তবতায় ট্রাম্প

১৬

হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত ডিবিসির রাজীব

১৭

রাজনৈতিক কারণে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি মানবাধিকার লঙ্ঘন: এইচআরডব্লিউ

১৮

দুর্গাপুরে রেল যোগাযোগের স্বপ্ন বাস্তবায়নে নতুন অগ্রগতি

১৯

ইরান যুদ্ধকেই রিপাবলিকানদের ভরাডুবির কারণ মানছেন ভ্যান্স

২০