১৯ অক্টোবর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

নেত্রকোনার সাংবাদিক জাহিদ হাসানকে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ‘সেরা প্রতিবেদক ২০২৬’ সম্মাননা দেওয়া হয়েছে। গত ১৭ অক্টোবর ঢাকায় চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে আয়োজিত সাংবাদিকদের মহাসম্মেলনে তাঁর হাতে স্মারক তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

চ্যানেল আইয়ের ‘প্রকৃতি সংবাদে’ অনুষ্ঠানে প্রচারিত প্রতিবেদনগুলোর মধ্যে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ জাহিদ হাসানকে এই পুরস্কার দেওয়া হয়। সম্মাননাপত্রে বস্তুনিষ্ঠ ও সৃজনশীল প্রতিবেদনের মাধ্যমে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর অবদানের ধারাবাহিকতা কামনা করা হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক ও চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মনিরুল খান, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ, ইস্টার্ন ব্যাংকের এসইভিপি মো. আব্দুস সালাম, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, বার্তা সম্পাদক মীর মাসরুর জামান ও জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম।

সংশ্লিষ্টদের মতে, ঢাকা ও প্রায়শই রাজধানীকেন্দ্রিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকরাও প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নদী-হোরের অস্তিত্বসংকট, পাহাড় ও বনভূমির বিপন্নতা, জীববৈচিত্র্যের ক্ষয় এবং কৃষি ও গ্রামীণ জনপদের পরিবর্তন নিয়ে তাঁদের প্রতিবেদনে বিষয়গুলো উঠে আসে। তবে মাঠপর্যায়ের এ ধরনের কাজ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার সুযোগ তুলনামূলক সীমিত।

জাহিদ হাসানের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা ও তৃণমূল পর্যায়ের প্রকৃতি সংবাদিকতায় এ ধরনের সম্মাননা এবারই প্রথম দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে নেত্রকোনার নদ-নদী, পাহাড়ি জনপদ, গ্রামীণ জীবন, কৃষি ও প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে প্রতিবেদন তৈরি করে আসছেন তিনি। স্থানীয় পর্যায়ের পরিবেশসংকট, প্রকৃতির পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই তাঁর প্রতিবেদনের লক্ষ্য।

প্রকৃতি ও পরিবেশবিষয়ক সাংবাদিকতায় ঘটনা তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা তৈরি এবং পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর জোর দেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, জাহিদ হাসানের এই স্বীকৃতি ব্যক্তিগত অর্জন হওয়ার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সাংবাদিকদের অনুপ্রেরণাও হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

১

গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

২

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

৩

নেসলে প্রফেশনাল ও বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৪

ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা বিএনপির এমপি

৫

সরিষাবাড়ীতে ৪০ কোটি টাকার সেতু নির্মাণকাজের উদ্বোধন

৬

বরগুনায় ষষ্ঠ মহাকাশ ক্যাম্পের উদ্বোধন, বিজ্ঞানচর্চা প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চিফ হুইপের

৭

সাবেক স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

৮

ইশরাকের অভিযান চালানো সেই স্পটে যৌথ অভিযান, আটক ১৫ জনের কারাদণ্ড

৯

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন 

১০

ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন

১১

১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

১২

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ, আগাম ভোটে জোর

১৩

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

১৪

ক্যানসার চিকিৎসায় যাবে বাজেটের বড় অংশ: স্বাস্থ্যমন্ত্রী

১৫

কানাডায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ সেনাসদস্য নিহত, আহত ৩৯

১৬

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

১৭

ডিএমপির অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার

১৮

খাদ্যে বিষক্রিয়া-লক্ষণ, কারণ এবং চিকিৎসা

১৯

আইনের ঊর্ধ্বে কেউ নন : আইনমন্ত্রী

২০