১৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

গাজার অবরুদ্ধ উপত্যকায় প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি তীব্র খাদ্যসংকটে ভেষে পড়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, অর্থায়নের ঘাটতির কারণে খাদ্যসহায়তা কার্যক্রম এক-তৃতীয়াংশ কমানো হচ্ছে। ফলে প্রায় ৫ লাখ মানুষ সহায়তা বা প্রয়োজনীয় খাদ্য থেকে বঞ্চিত হতে পারেন।

সহায়তা কমে যাওয়ায় সংকটাপন্ন পরিবারগুলো একটি সময়ে যে পরিমাণ খাদ্য পেত, তার মাত্র অর্ধেক পাচ্ছে। যুদ্ধ ও বারবার বাস্তুচ্যুতির কারণে অনেক পরিবার ইতিমধ্যেই খাবার, আশ্রয় ও জরুরি সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছে। খাদ্যসহায়তা আরও হ্রাস পেলে তাদের ন্যূনতম খাবার জোগাড় করাও কঠিন হয়ে উঠবে।

ডব্লিউএফপির দেশীয় পরিচালক শন হিউজ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গাজার উপত্যকায় মানুষ এখনো নিরাপদ পরিস্থিতিতে নেই। প্রতিদিন বিমান হামলা চলার পাশাপাশি বাসিন্দাদের একস্থান থেকে অন্যস্থানে সরে যেতে হচ্ছে। স্থায়ীভাবে বসবাসযোগ্য বাড়ি পাওয়া মানুষের সংখ্যা অত্যন্ত কম এবং মানবিক পরিস্থিতি ভয়াবহ।

একই সঙ্গে, মানবিক সংকটের মধ্যেই ইসরায়েল বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ রেখেছে বলে জানা যায়। ফলে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরার ওপর নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

ডব্লিউএফপি আগ্রহী পরিবারগুলোকে নিয়মিত খাদ্য সরবরাহ ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বলেছে। প্রয়োজনীয় অর্থায়ন ও পণ্য সরবরাহ বাড়ানো না হলে গাজার খাদ্যসংকট আরও তীব্র হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

১

নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী

২

পতিত স্বৈরাচার ও বিরোধীদল মিলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

৩

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

৪

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

৫

এক বছরেও শুরু হয়নি জোবায়েদ হত্যার বিচার, কান্না থামেনি বাবা-মায়ের 

৬

পঞ্চগড়ে রাতের আধারে সরকারী গাছ কাটার অভিযোগ তাঁতী দল নেতার বিরূদ্ধে

৭

ডিজেল পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ২ কর্মচারী সাময়িক বরখাস্ত

৮

এক যুগ পর একই দিনে নাটোরের সেই সড়কে ফের মৃত্যুর মিছিল, ২০১৪-তে ৩৭, ২৬-এ ১৪ প্রাণহানি

৯

ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

১০

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১১

পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

১২

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

১৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাঝে সেজেছে সিরাজগঞ্জ

১৪

পাবনায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন

১৫

পাবনার পদ্মায় মা ইলিশ শিকার, ১২ জেলের কারাদণ্ড

১৬

জেনে নিন আজকের বৈদেশিক মুদ্রার দর

১৭

মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যা করলেন শ্বশুর

১৮

অফহোয়াইট শাড়ি আর বেলি ফুলে জয়া আহসানের স্নিগ্ধ রূপ

১৯

ডিপ ফ্রিজে বেশি বরফ জমলে কী ধরনের ক্ষতি হয়?

২০