২১ অক্টোবর ২০২৬, ১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে রাতের আধারে সরকারী গাছ কাটার অভিযোগ তাঁতী দল নেতার বিরূদ্ধে

পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের বিষ্ণু নারায়নি মৌজার কাটাবাড়ি এলাকায় রাতের আধারে সরকারি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের স্থানীয় নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে। এলাকাবাসীর সংবাদে পুলিশ ও বনবিভাগের উদ্যোগে ঘটনাস্থল থেকে ২১ টুকরো কাটা গাছ জব্দ করা হয়েছে। বর্তমানে এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীনতা বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার সময় স্থানীয়রা দেখেন যে কেউ একা বা একাধিক ব্যক্তি সরকারি গাছ কেটে ট্রলিতে করে নিয়ে যাচ্ছিল। পরে তারা পুলিশকে খবর দেয়। পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, স্থানীয়রা ফোন করে জানানোর পর পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়। একই সাথে পঞ্চগড় সদর সহকারী কমিশনার (ভূমি) ও বনবিভাগকে খবর দেওয়া হয়। বনবিভাগের তরফ থেকে কাটাবাড়ি এলাকা থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ২১ টুকরো ইউক্যালিপটাস গাছ জব্দ করা হয়েছে।

বনবিভাগের পঞ্চগড় সদর উপজেলার বীট কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, বিষ্ণু নারায়নি মৌজায় ২০০৪ সালে রোপন করা ইউক্যালিপটাসের একটি বাগান রয়েছে। এই বাগান থেকে গাছগুলো আটক করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের পঞ্চগড় সদর উপজেলা সভাপতি জাহিরুল ইসলামসহ হালিম ও আনিস নামে ব্যক্তিদের সাথে গাছ কাটার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আসে। তবে এ অভিযোগ অস্বীকার করে জাহিরুল ইসলাম জানিয়েছেন, তিনি গাছ কাটার বিষয়ে কোনো তথ্য জানেন না।

স্থানীয় সাবেক ছাত্রদল নেতা মো. সোহেল ঘটনাস্থলে ভিজুয়াল বক্তব্য দিয়ে এলাকাবাসীদের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, এলাকায় রাতের আধারে সরকারি গাছ কাটার ঘটনা অব্যাহত আছে। জাহিরুল ইসলামের বাড়ির সামনে কাটা গাছ পাওয়া যায়। পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক ক্ষোভ প্রকাশ করে জাড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। কামাত কাজলদিঘী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য গমিরউদ্দিন প্রধান জানান, জাহিরুল প্রধান ও গ্রামবাসীদের সাথে পরামর্শ করে গাছগুলো কাটা হয়েছে। পরে এলাকার লোকজন হট্রোগোল তৈরি করে গাছ জব্দ করিয়ে দেয়।

বর্তমানে জব্দ হওয়া গাছ কাটার ঘটনার তদন্ত করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বনবিভাগ ও পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে, এবং ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে

২

রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

৩

কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কিনা: প্রধানমন্ত্রী

৪

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

৫

নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী

৬

পতিত স্বৈরাচার ও বিরোধীদল মিলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

৭

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

৮

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

৯

এক বছরেও শুরু হয়নি জোবায়েদ হত্যার বিচার, কান্না থামেনি বাবা-মায়ের 

১০

পঞ্চগড়ে রাতের আধারে সরকারী গাছ কাটার অভিযোগ তাঁতী দল নেতার বিরূদ্ধে

১১

ডিজেল পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ২ কর্মচারী সাময়িক বরখাস্ত

১২

এক যুগ পর একই দিনে নাটোরের সেই সড়কে ফের মৃত্যুর মিছিল, ২০১৪-তে ৩৭, ২৬-এ ১৪ প্রাণহানি

১৩

ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৫

পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

১৬

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

১৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাঝে সেজেছে সিরাজগঞ্জ

১৮

পাবনায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন

১৯

পাবনার পদ্মায় মা ইলিশ শিকার, ১২ জেলের কারাদণ্ড

২০