
এনসিপির মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ইয়াসির আরাফাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৯৫ সদস্যের তথ্য এক বিজ্ঞপ্তিতে জানানোর মাধ্যমে ইয়াসির আরাফাতকে মিডিয়া সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয় বলে জানা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এই ঘোষণা দেওয়া হয়।
ইয়াসির আরাফাত সাংবাদিকতা পেশার প্রায় নয় বছরের ক্যারিয়ার শেষ করে এবছরের ফেব্রুয়ারিতে এনসিপিতে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা শুরু করেন। বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’র অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন; পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটিকে বন্ধ করে দেয়। ২০১৮ সালে তিনি এনটিভিতে যোগ দেন এবং পরে ২০২২ সালে দৈনিক সমকালে যুক্ত হন।
জুলাই গণঅভ্যুত্থানের পর সংবাদমাধ্যমের পেশাদারিত্ব ও সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নের আলোচনা জোরালো হওয়ার পর মূলধারার কমপক্ষে দুই ডজন সাংবাদিক নিয়ে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ (এফপিআই) গঠন করেন ইয়াসির আরাফাত। এনসিপিতে যোগ দেওয়ার সময় তিনি এফপিআইর আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।
পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক বিষয়াবলি সংরক্ষণের কাজ করেছেন তিনি। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান, কবিতার বিশাল আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’র সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছেন। দেশের ১১টি জেলার ১০ হাজারেরও বেশি গ্রাফিতির ছবি এই আর্কাইভে স্থান পায়েছে।
এনসিপিতে যোগদানের পর থেকেই তিনি দলের কেন্দ্রীয় মিডিয়া সংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দলের রাজনৈতিক প্রসারে কাজ করছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির হয় চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার লক্ষ্যে কাজ করছেন তিনি।
মন্তব্য করুন