২৮ অক্টোবর ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। বুথফেরত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট কিংবা বিরোধী জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে প্রকাশিত সংশোধিত জরিপে দেখা যায়, নেতানিয়াহু ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট প্রায় ৫১টি করে আসন পেতে পারে। অথচ ১২০ আসনের কнесেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন।

জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রায় ২৭টি আসন নিয়ে একক বৃহত্তম দল হতে পারে। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে প্রায় ১৮টি আসন পেতে পারে। ফলে সরকার গঠনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এদিকে নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনগণ রায় দিয়েছেন বলে দাবি করেছেন বিরোধী নেতা আইজেনকট। অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ জানিয়েছে, বুথফেরত জরিপই শেষ কথা নয়। চূড়ান্ত ফলাফলে পরিস্থিতি বদলে যেতে পারে।

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। গাজা যুদ্ধ, জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক নেতৃত্বের প্রশ্ন এবারের ভোটে বড় প্রভাব ফেলেছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) প্রাথমিক ফলাফল এবং ৪ নভেম্বর আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে। তবে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গঠন নিয়ে দীর্ঘ দরকষাকষি শুরু হতে পারে।

ফলে ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নির্ধারণে এখন নজর চূড়ান্ত ফলাফল ও সম্ভাব্য জোট সমীকরণের দিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে ভোটের মোড়: ৫১-৫১ আসনে আটকে ইসরায়েলের ভাগ্য!

১

আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় চান প্রধানমন্ত্রী

৩

চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা!

৪

বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৫

শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

৬

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

৭

চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

৮

লিওনেল মেসি ব্যালন ডি’অরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন

৯

ইমরান হাশমির নাম এলো মুম্বাইয়ে গুলিবর্ষণ তদন্তে

১০

সানিয়া মির্জা নতুন ভূমিকায় লড়ছেন নির্বাচনে

১১

স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশে সহযোগিতা বাড়াতে হবে: ডা.জুবাইদা

১২

ভোলায় নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা

১৩

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৪

ফলপ্রসূ বৈঠক হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে: তারেক রহমান

১৫

হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান

১৬

বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’

১৭

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস

১৮

পিএসজি মরিয়া চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে

১৯

‘ভালোবাসার মায়া’ নিয়ে এলেন নাজনীন হাসান খান

২০