২৮ অক্টোবর ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াত-এনসিপি আমার সম্মানে জিহবা বের করে হাঁফাচ্ছে: তারেক

আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে জামায়াত-ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে কটাক্ষ করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত পোস্টে তিনি দাবি করেন, তারেক রহমানের রাষ্ট্রীয় সম্মান পাওয়াকে দল দুটির অনেকেই সহ্য করতে পারছেন না।

পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘জামাত এনসিপি আমাকে হেয় করতে করতে এমন মানসিক অবস্থায় চলে গেছেন যে, আমার একটু রাষ্ট্রীয় সম্মান পাওয়াটা সহ্য করতে পারছে না। তারা হাঁফাচ্ছে জিহবাটা বের করে।’ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি মন্তব্যের প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘ওরা জ্বলতে থাকুক।’

নিজের রাজনৈতিক জীবনের আর্থিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ২০১৮ ও ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া অনেক সহযোদ্ধাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। রাজনৈতিক কার্যক্রমে সময় দিয়েতে অনেককে শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় চলতে হয়েছে। এক সময় তিনি প্রবাসীদের পাঠানো অর্থে খাবার, গাড়ি ভাড়া ও বাসা ভাড়ার খরচ মেটাতেন বলে তিনি উল্লেখ করেন। তারেক রহমান দাবি করেন, বাবা-মায়ের রাজনীতিতে অনাগ্রহের কারণে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়েছে এবং এক সময় ফল ও মধুর ব্যবসা করেছেন।

আন্দোলন-সংগ্রামে ভূমিকার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ২০১৮ সালের আন্দোলন, মোদি-বিরোধী আন্দোলন এবং ভারতীয় পণ্য বর্জনের প্রচারের জন্য লিফলেট তৈরির কাজ নিজ হাতে করেছেন। এই দাবিগুলোর স্বাধীন যাচাই এই পোস্টের ভিত্তিতে করা সম্ভব নয়।

গিরফতারি ও গুমের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান দাবি করেন, ২০১৮ সালের ১৪ মার্চ রমনা থানায় প্রথমে আটক হন। একই বছরের ১৪ জুলাই ডিজিএফআইয়ের মাধ্যমে গুমের শিকার হন। এরপর ২০২০ সালের ১০ ডিসেম্বর ডিবি এবং ২২ জুলাই ডিজিএফআই তাকে আটক করে। এছাড়াও ২০২৪ সালের ৩ আগস্ট ১০ দিনের রিমান্ডে থাকার কথাও তিনি জানান।

সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা তাকে সহ্য করতে পারছেন না, তাদের সঙ্গে তার বিরোধ রাজনৈতিক নয়, বরং সার্বভৌমতার প্রশ্নে। জুলাই-পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না—এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধই ছিল সার্বভৌমতার সবচেয়ে বড় লড়াই।

তিনি দাবি করেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি বিভিন্ন বিদেশি শক্তির সঙ্গে সমঝোতার চেষ্টা করছে ক্ষমতায় আসার জন্য। ২০২৪ সালের ২৮ আগস্ট ভারতের সহযোগিতা নিয়ে সংবাদ সম্মেলনের প্রসঙ্গও তিনি তুলে এনেছেন। পাশাপাশি জামায়াতের আমির ও নেতা গোলাম পরওয়ারের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর যোগাযোগ নিয়ে বিভিন্ন প্রতিবেদনের উল্লেখ করেছেন। এসব বিষয়ে তাঁর বক্তব্যের স্বাধীন যাচাই এই পোস্টের ভিত্তিতে করা সম্ভব নয়।

সরকারের আট মাস পূর্ণ হওয়ার আগেই ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক শক্তি অস্থির হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিএনপিতে কারও পদত্যাগে জামায়াত খুশি হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে খোঁজখবর নেওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষে জুলাইয়ের মামলায় কোনো বীর মুক্তিযোদ্ধা কারাগারে থাকলে মুক্তিযুদ্ধের সম্মানে জামিন দেওয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তাঁর প্রস্তাব, জামিনে মুক্ত থাকার পর কেউ দোষী প্রমাণিত হলে তাকে আবার গ্রেপ্তার করা যাবে। জুলাইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের দূরত্ব কমানোর এটিই একমাত্র উপায় বলে তার মতে।

সবশেষে বাংলাদেশপন্থী দল, জাতীয়তাবাদী দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের সহযোদ্ধাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আমজনতা দলের সদস্যসচিব। প্রধানমন্ত্রীকে নিজের সঙ্গে রাখার জন্য ভালোবাসা জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে ভোটের মোড়: ৫১-৫১ আসনে আটকে ইসরায়েলের ভাগ্য!

১

আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় চান প্রধানমন্ত্রী

৩

চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা!

৪

বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৫

শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

৬

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

৭

চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

৮

লিওনেল মেসি ব্যালন ডি’অরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন

৯

ইমরান হাশমির নাম এলো মুম্বাইয়ে গুলিবর্ষণ তদন্তে

১০

সানিয়া মির্জা নতুন ভূমিকায় লড়ছেন নির্বাচনে

১১

স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশে সহযোগিতা বাড়াতে হবে: ডা.জুবাইদা

১২

ভোলায় নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা

১৩

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৪

ফলপ্রসূ বৈঠক হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে: তারেক রহমান

১৫

হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান

১৬

বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’

১৭

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস

১৮

পিএসজি মরিয়া চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে

১৯

‘ভালোবাসার মায়া’ নিয়ে এলেন নাজনীন হাসান খান

২০