২৯ অক্টোবর ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে গত সোমবার (২৬ অক্টোবর) চার দিনের সফরে জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যাসহ একটি উচ্চপর্যায়ে প্রতিনিধিদল।

এসব সফরের অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক এবং দুটি অনুদান চুক্তি সই হয়েছে। সই হওয়া চুক্তি ও সমঝোতাগুলো হলো—

১. উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে টহলজাহাজ সরবরাহে অনুদান চুক্তি

২. জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নসংক্রান্ত সমঝোতা স্মারক

৩. জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক

৪. দক্ষতা উন্নয়ন কর্মসূচি (ইএসডিপি) বাস্তবায়ন ও কর্মসংস্থানসংক্রান্ত সমঝোতা স্মারক

৫. জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এবং বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক

৬. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াতে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে অভিপ্রায়পত্র (এলওআই)।

সফরের অন্যান্য পরিকল্পনায় রয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পরিকল্পনা।

দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এই সফর অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

১

বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই

২

ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

৩

নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া

৪

নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, ক্ষমতায় টিকে থাকার সম্ভাবনা

৫

ট্রাকে- মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কৃষি কর্মকর্তার

৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালক

৭

ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

৮

‘লগি-বৈঠা’ দিয়ে হত্যাকাণ্ড: বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

৯

পুলিশের ফুলেল শুভেচ্ছায় হেলমেট সচেতনতা, নেত্রকোনায় ব্যতিক্রমী উদ্যোগ

১০

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি জেলেদের

১১

শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

১২

মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৩

ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবসে চুয়াডাঙ্গায় জামায়াতের আলোচনা সভা ও সমাবেশ

১৪

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, এর বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

মেট্রোরেলের চার প্যাকেজে চুক্তি, ব্যয় বাড়ছে ১১৭ শতাংশের বেশি

১৬

মাঝরাতে ভোটের মোড়: ৫১-৫১ আসনে আটকে ইসরায়েলের ভাগ্য!

১৭

আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় চান প্রধানমন্ত্রী

১৯

চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা!

২০