
স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। কাস্তিয়া লা মাঞ্চা আঞ্চলিক সরকার জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা নিশ্চিত হয়েছে ৬৪ জন।
এই দুর্ঘটনার শিকার হওয়া দুটি ট্রেনে যাত্রীদের উপস্থিতির ব্যাপারেও খবর পাওয়া যাচ্ছে যে তাদের সংখ্যা প্রায় ৫০০ জনের বেশি।
১৩ বছর আগে স্পেনে যে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা হয়েছিল, এবারকার এই দুর্ঘটনা তার থেকে ভয়াবহ বলেই মনে করা হচ্ছে। ২০১৩ সালের জুলাই মাসে উত্তর-পশ্চিম স্পেনের সান্তিয়াগো দে কম্পোস্তেলা শহরের উপকণ্ঠে একটি বাঁকের ওপর ঘটা ট্রেন দুর্ঘটনায় ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই দুর্ঘটনাটিই স্পেনে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রেল বিপর্যয় ছিল এবং এবারকার দুর্ঘটনা তার আগের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন