২৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলের নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা, তবু সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

ইসরায়েলের নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও এখনো স্পষ্ট কোনো বিজয়ী প্রকাশ হয়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং বিরোধী নেতা গাদি আইজেনকটের জোটের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করা যায়নি। আংশিক ফলাফলের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫৩টি, আইজেনকটের জোট ৪৮টি এবং আরব নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসনে পৌঁছার সম্ভাবনা দেখা হয়েছে। ফলে সরকার গঠনের সমীকরণ সমাধানে এখনও অনিশ্চয় রয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, বুধবার রাত ৯টা পর্যন্ত ৫০ লাখেরও বেশি ভোট গণনা করা হয়েছে। দেশটির ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ৬১টি আসন প্রয়োজন। কিন্তু প্রাথমিক ফলাফলে কোনো জোট সেই সংখ্যায় পৌঁছাতে পারেনি।

এদিকে পাঁচ লাখের বেশি বিশেষ খামের ব্যালট গণনা বাকি রয়েছে। এসব ব্যালটের মধ্যে সেনাসদস্য, কূটনীতিক এবং নিজ নিজ নিবন্ধিত ভোটকেন্দ্রের বাইরে থেকে ভোট দেওয়া ব্যক্তিদের ভোট রয়েছে। এসব ভোট গণনার পর আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্ত ফল প্রকাশের পরেই সরকার গঠনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে জানা গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন। গাজা যুদ্ধ এবং সরকারের নিরাপত্তা ও নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষাপটে নির্বাচনটিকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাঁকে এখনই পরাজিত বলা যাচ্ছে না। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা করবেন। দেশটির রাজনৈতিতে জোট সরকার গঠন একটি প্রচলিত রীতি। তবে এবার সরকার গঠনের জন্য আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচনের আগে আইজেনকট আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে মিলে সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন। নেতানিয়াহুও এমন ব্যবস্থার বিরোধিতা করেছেন। তবে বিশ্লেষকদের একাংশের ধারণা, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য নেতানিয়াহু বিরোধী শিবিরের কোনো অংশকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করতে পারেন। এ সম্ভাবনা এখনও নিশ্চিত নয়।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, তাঁর জোটের লক্ষ্য ইসরায়েলে পরিবর্তন আনা এবং নতুন সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করা। তিনি বর্তমান সরকারের প্রতি জনগণের অনাস্থার বিষয়টিও তুলে ধরেন।

অন্যদিকে, আরব ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধির প্রেক্ষাপটে নেতানিয়াহুর লিকুদ পার্টি আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে। দলটির দাবি, ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং ভোটার সংগঠিত করতে নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহারের মতো অনৈমিত ঘটনা ঘটেছে। এসব অভিযোগের বিষয়ে পুলিশ, শিন বেত এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে প্রমাণ ও সাক্ষ্য পাঠানোর কথা জানিয়েছে দলটি।

তবে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক জোট জয়েন্ট লিস্ট এসব অভিযোগের বিপরীতে বলেছে, আরব ভোটারদের অংশগ্রহণ নেতানিয়াহুর জোটকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জোটের দাবি, ভোটাররা ব্যালটের মাধ্যমে উসকানি ও ভয়ভীতির জবাব দিয়েছেন এবং আরব নাগরিকদের অধিকার রক্ষায় রাজনৈতিক ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছেন।

জয়েন্ট লিস্ট নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরানোর প্রচেষ্টায় সহযোগিতা করার অঙ্গীকার করেছে। জোটের নেতা ইউসুফ জাবারিন জানিয়েছেন, নেতানিয়াহুবিরোধী কোনো সরকার গঠিত হলে তাঁরা বাইরে থেকে সেই সরকারকে সমর্থন দিতে পারেন, তবে সরাসরি সরকারে যোগ দেবেন না।

সব মিলিয়ে, ভোট গণনার শেষ পর্যায়ে ইসরায়েলের নির্বাচনে কোনো পক্ষ এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি; রাজনৈতিক দর-কষাকষি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চূড়ান্ত ফল, দলগুলোর পারস্পরিক অবস্থান এবং সম্ভাব্য জোটের সিদ্ধান্তের ওপরই দেশটির পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া নির্ভর করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকাশ গবেষণার ভবিষ্যৎ বদলে দিচ্ছেন বাংলাদেশের মাহমুদা সুলতানা

১

জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

২

কৃষিঋণ মওকুফের স্বস্তি কত দিন থাকবে, প্রশ্ন পাটওয়ারীর

৩

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি

৪

ইসরায়েলের নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা, তবু সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

৫

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

৬

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে জাপান সফর, আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী

৭

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

৮

নিখোঁজের এক দিন পর সাবেক বিমান কর্মকর্তার মরদেহ উদ্ধার

৯

১৬ কোটি টাকা ব্যয়ে পৌর মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, অসহায় প্রকৌশলী

১০

কণ্ঠশীলনের ‘শ্রুতি সমাহার’, এক মঞ্চে চার নির্দেশকের প্রযোজনা

১১

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ডিবির অভিযানে গ্রেপ্তার ৪

১৩

রৌমারীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৪

হাম উপসর্গে আরো ২ জনের মৃত্যু

১৫

কলকাতার সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তার

১৬

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

১৭

তেলিহাটির ৯ নম্বর ওয়ার্ডকে ‘গ্রিন ওয়ার্ড’ গড়তে চান ফাহাদ

১৮

নোট-গাইড বই ছাপালে ধরা খাবেন, প্রকাশকদের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

১৯

রাজাপুর-কাঁঠালিয়ায় ষড়যন্ত্র করলে কঠোরভাবে দমন করা হবে

২০