৩১ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিইসি-ইসি সচিবের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ জামায়াতের, লংমার্চের প্রস্তুতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এবং ইসি সচিব আখতার আহমেদের বিরুদ্ধে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে তাঁদের সঙ্গে অনিয়মকারীদের আঁতাতের অভিযোগ করেছে। একই সঙ্গে দলটি গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং শনিবার ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের প্রস্তুতি ঘোষণা করেছে।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে (শুক্রবার) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, সাংবিধানিক পদে থেকে সিইসি ও ইসি সচিব যদি উপনির্বাচনের অনিয়মকে অস্বীকার করে নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন, তবে বুঝতে হবে অনিয়মকারীদের সঙ্গে তাঁদের আঁতাত রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, নির্বাচনের আগে ব্যালটে সিল মারা, জাল ভোট দেওয়া এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের কোনো বৈধ পরিচয়পত্র বা নিয়োগপত্র ছিল না। অভিযোগ তোলার পর তড়িঘড়ি করে কাগজে নাম লিখে তাঁরা পকেটে ঝুলিয়েছেন। তিনি জানান, এসব সুনির্দিষ্ট ঘটনা থাকার পরও নির্বাচন কমিশন বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে অনিয়মকেই বৈধতা দিয়েছে। তবে তৃণমূলের তথ্য বিশ্লেষণ করে ফলাফল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার গণভোটের রায় না মানলে এবং একদলীয় ও কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে চলতে থাকলে রাজনীতি অনিবার্যভাবে সংঘাতের দিকে যাবে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংশোধনের পক্ষে মত দিয়েছে। তিনি সরকারের প্রতি জোর দাবি জানান, জনগণের আস্থার প্রতি সম্মান দেখিয়ে, আগামী ৯ নভেম্বরের সংসদের অধিবেশনকে সামনে রেখে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার।

মিয়া গোলাম পরওয়ার ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত লংমার্চের বিস্তারিত তুলে ধরে জানান, রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে প্রায় ৪২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১৯টি জেলা অতিক্রম করে এই বহর কুষ্টিয়ায় পৌঁছাবে। শুরুতে ৬৫০ থেকে ৭০০ গাড়ি থাকলেও বিভিন্ন জেলা ঘুরে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখতে নেতা-কর্মীদের উসকানিমূলক স্লোগান পরিহার করে যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার নিখোঁজ ও লাশ উদ্ধারের ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার সমালোচনা করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মুয়াযযম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, মতিউর রহমান আকন্দ ও সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল/ওএফ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ছয় দিন ব্যাপী স্কাউটসের আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু

১

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত শামীম-সাব্বিরের মরদেহ গ্রামের পথে, চলছে দাফনের প্রস্তুতি

২

যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ

৩

নিজ বাসায় রহস্যজনক মৃত্যু বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তের

৪

৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী পরীক্ষার সুযোগ পাচ্ছেন ১ মাসের মধ্যে

৫

আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হলেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর বোন

৬

মাইলস্টোন কলেজের ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩%

৭

অসহায় প্রাণীর সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রমিক আব্দুল খালেক

৮

চট্টগ্রামে এইচএসি পাশের হারে রেকর্ড ধস: জিপিএ-৫ পেয়েছে মাত্র ২৯২৯ জন

৯

শিশু অপহরণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার

১০

জয় তো জয়ই, জোট সরকার গঠনের আলোচনায় ধৈর্য ধরুন

১১

সিইসি-ইসি সচিবের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ জামায়াতের, লংমার্চের প্রস্তুতি

১২

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা, চাঁদপুরের ঘাটে ফিরল প্রাণচাঞ্চল্য

১৩

দুই মন্ত্রী পদত্যাগ না করলে কঠোর হুঁশিয়ারি নাহিদের

১৪

জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

১৫

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১২৫১

১৬

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ফেরাতে উদ্যোগী যুক্তরাষ্ট্র

১৭

সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল

১৮

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিশ্ববাজারে আট মাসের মধ্যে সর্বোচ্চ দামে জ্বালানি তেল

২০