৩ নভেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়েছেন যে, পোশাক কারখানা বন্ধ করা অা উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কিছু কিছু এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই পোশাকশ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কোনো কোনো মহল উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতিকারী হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। যারা গার্মেন্টস কারখানা বন্ধের চেষ্টা করছে কিংবা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শ্রমিকদের দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের যেসব দাবি ছিল, সেগুলো বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট বলে জানান তিনি।

মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণের বিষয়টি সামনে আসবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, গণনা হবে ২০ হাজার ভোটারের ব্যালট

১

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতার শঙ্কা উপদেষ্টার

২

আশুলিয়ায় নতুন করে বন্ধ ৬০ কারখানা, সব মিলিয়ে সংখ্যা দুই শতাধিক

৩

রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

ব্যাটারি লাইফে গ্যালাক্সি এস২৬ আলট্রার চেয়ে এগিয়ে আইফোন

৫

যুক্তরাষ্ট্রে কি ফিরছে বাধ্যতামূলক সেনা নিয়োগ?

৬

জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

৭

নোয়াখালীতে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

৮

সিরাজগঞ্জে ছাগলের খামার গড়ে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের স্বপ্না

৯

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

১০

এলজিইডিতে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

১১

দেশের ৮৪ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে: বিশ্বব্যাংক

১২

টানা আন্দোলনে অচল আশুলিয়ার শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় ছুটি

১৩

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

১৪

টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

১৫

মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেইন

১৬

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: বিজিবি বাড়িয়ে ১১ প্লাটুন, ম্যাজিস্ট্রেট ২৫

১৭

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

মুক্তিযোদ্ধার মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা, বরগুনায় প্রতিবাদ সমাবেশ

১৯

চট্টগ্রামে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী নিহত

২০