১৩ নভেম্বর ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের আরো ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ বিভাগের সাত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে জারি প্রজ্ঞাপনগুলো বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রলয় কুমার জোয়ারদার ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতিবিহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিক নোটিশ ও যোগাযোগের পরেও তিনি যোগদান করেননি। তদন্তে তাঁর বিরুদ্ধে ‘পলায়ন’ অভিযোগ প্রমাণিত হয়ে ৬ আগস্ট ২০২৪ তারিখ থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সাবেক ডিএমপি উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন এবং ২৩ এপ্রিল পর্যন্ত ফিরেনি। তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ অভিযোগ প্রমাণিত হয়ে ২৩ এপ্রিল ২০২৫ থেকে বরখাস্ত করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। ২০২১ সালের ২৩ আগস্ট তিনি অনুমতি ছাড়া দুজন পুলিশ সদস্যকে নিয়ে দিনাজপুরে অভিযোগ অনুসন্ধানে গিয়ে লুত্ফর রহমানের বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলেকে মাইক্রোবাসে তুলে নেওয়া, বিভিন্ন জায়গায় ঘুরানো এবং মোবাইলফোনে টাকা দাবি করার ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাঁকে আটক করেছিল। তদন্তে ‘অসদাচরণ’ অভিযোগ প্রমাণিত হয়ে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. আরিফুজ্জামান ২-এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার অনুমতি নিলেও নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসা না নিতে এবং পরবর্তীতে কর্মস্থলে ফিরেনি। ১৪ অক্টোবর ২০২৪ থেকে অনুমতিবিহীন অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হয়ে ওই তারিখ থেকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফিরেনি। সরকারি ও ব্যক্তিগত মোবাইল বন্ধ থাকায় কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারল না। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও যোগদান করেনি। ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ অভিযোগ প্রমাণিত হয়ে ১৮ সেপ্টেম্বর ২০২৪ থেকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টরে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়া অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতি সময় হোয়াটসঅ্যাপে একজন পুলিশ পরিদর্শককে দায়িত্ব বুঝিয়ে নিজেকে অসুস্থ দেখানোর নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে মোবাইল বন্ধ পাওয়া গেল। ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ অভিযোগ প্রমাণিত হয়ে ৩০ জানুয়ারি ২০২৫ থেকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়া অনুপস্থিত ছিলেন। একাধিক নির্দেশনা অবহেলা করলে দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর প্রাথমিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে অভিযোগের গুরুত্ব বিবেচনায় শাস্তি পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনের পর এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

১

হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

২

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

৩

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

৪

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

৬

শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

৭

চাঁদা না দিলে চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট নেতাকে ‘হত্যার হুমকি’

৮

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৯

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত

১০

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

১১

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ঘরের সমস্যায় নজর দিন: ভ্যান্সকে ট্রাম্প

১২

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু

১৪

ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৫

সবাইকে নিয়ে বিএনপি একটি উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

১৭

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

১৮

মজুরি-ন্যায্য দাবিতে আপস নয়: শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

১৯

রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০