১৬ নভেম্বর ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

নাটোরের সিংড়া উপজেলার জয়নগর-তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাত, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান ব্যাংক থেকে টিউশন ফি হিসেবে ৭ লাখ ৬৬ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তারা ব্যানার ও সবুজ কাপড় নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে সাজানো অভিযোগ দেওয়া হয়েছে। তার দাবি, তার কাছে ২ লাখ ৭৬ হাজার টাকা রয়েছে এবং যেকোনো সময় এই টাকার হিসাব দাখিল করতে পারবেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেকেন্দার আলী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। এর জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্বে) নাজনীন সুলতানা বলেন, তিনি এ বিষয়ে অবগত আছেন। দ্রুত তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পাওয়াগেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: সংসদীয় কমিটিকে স্বরাষ্ট্রমন্ত্রী

১

তাওহিদ-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

২

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৩

আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত

৪

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

৫

১১ দলের ঢাকা-সিলেট লং মার্চ স্থগিত

৬

কৃষিঋণে খেলাপি কমেছে ৫ শতাংশ

৭

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি

৮

আমার স্বামী নির্দোষ, উনার মোবাইল হ্যাক হয়েছিল:এসপি জাহাংগীরের স্ত্রী

৯

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

১০

স্মৃতিতে শচীন: ৪৯ বছর আগলে রেখেছেন শৈশবের ব্যাট

১১

অনন্যা পাণ্ডে শুধু বিয়েই নয়, মা-ও হতে চান

১২

হামজা-ফারহানদের যে ভুলে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ

১৩

রুনা লায়লা স্বর্ণের গিটার উপহার পেলেন

১৪

জেবা জান্নাত ও সিয়ামের দীর্ঘ বন্ধুত্ব রূপ নিল ভালোবাসায়

১৫

সাংবাদিক মনিরের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১৬

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা

১৮

ইয়ামাল স্পেন-ইংল্যান্ড মহারণে আইকনিক জার্সি গায়ে জড়াচ্ছেন

১৯

ভারত শেষ ওয়ানডেতে ২০৯ রানে গুটিয়ে গেলে

২০