১৬ নভেম্বর ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষিঋণে খেলাপি কমেছে ৫ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে—জুলাই থেকে সেপ্টেম্বর—কৃষি ও পল্লি ঋণ বিতরণে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে ৫৮টি ব্যাংকের মাধ্যমে মোট ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণ করা হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮ হাজার ৪৮৯ কোটি ৪৭ লাখ টাকা। ফলে এক বছরে ঋণ বিতরণ বেড়েছে ২৭ দশমিক ৬৫ শতাংশ। চলতি অর্থবছরে কৃষি ও পল্লি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা; প্রথম তিন মাসে এর ১৮ দশমিক ০৬ শতাংশ বিতরণ হয়েছে।

ব্যাংকভিত্তিক বিতরণে এগিয়ে রয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। মোট বিতরিত ঋণের ৩৮ দশমিক ২৪ শতাংশ এসেছে এই শ্রেণির ব্যাংক থেকে। এরপর রয়েছে বিশেষায়িত ব্যাংক ২৯ দশমিক ৬৭ শতাংশ, ইসলামী ব্যাংক ১৭ দশমিক ৬৭ শতাংশ, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৯ দশমিক ৭৩ শতাংশ এবং বিদেশি ব্যাংক ৪ দশমিক ৬৯ শতাংশ। লক্ষ্যমাত্রা অর্জনের হিসাবে সবচেয়ে এগিয়ে বিশেষায়িত ব্যাংকগুলো; সেপ্টেম্বর শেষে তারা লক্ষ্যমাত্রার ২৩ দশমিক ৭৩ শতাংশ বিতরণ করেছে। এরপর আছে বিদেশি ব্যাংক ১৯ দশমিক ৭৪ শতাংশ, ইসলামী ব্যাংক ১৯ দশমিক ৩০ শতাংশ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১৫ দশমিক ১৯ শতাংশ এবং বেসরকারি ব্যাংক ১৫ দশমিক ৩৪ শতাংশ।

খাতভিত্তিক বিতরণে সর্বোচ্চ অংশ গেছে ফসল উৎপাদনে। সেপ্টেম্বর পর্যন্ত মোট বিতরিত ঋণের ৪৬ দশমিক ৭৮ শতাংশ বা ৫ হাজার ৬৯ কোটি ৯৮ লাখ টাকা এই খাতে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ দশমিক ০২ শতাংশ বা ৩ হাজার ২৫৩ কোটি ১ লাখ টাকা গেছে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে। মৎস্য খাতে বিতরণ হয়েছে ১২ দশমিক ৮১ শতাংশ বা ১ হাজার ৩৮৮ কোটি ৩৪ লাখ টাকা। অকৃষি পল্লি খাতে বিতরণ হয়েছে ৯ দশমিক ২৬ শতাংশ বা ১ হাজার ৩ কোটি ১ লাখ টাকা। এছাড়া সেচ ও কৃষি সরঞ্জামে ৯১ কোটি ৫ লাখ টাকা এবং শস্য সংরক্ষণ ও বিপণনে ৩১ কোটি ৫৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কৃষি ও পল্লি ঋণের ৫৫ শতাংশ ফসল উৎপাদন, ২০ শতাংশ গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, ১৩ শতাংশ মৎস্য, ২ শতাংশ সেচ ও কৃষি সরঞ্জাম এবং বাকি ১০ শতাংশ অকৃষি পল্লি উৎপাদন ও আয়বর্ধক কর্মকাণ্ডে বিতরণের কথা।

ঋণ বিতরণ বাড়ার পাশাপাশি কৃষি খাতে ঋণের স্থিতিও বেড়েছে। সেপ্টেম্বর শেষে কৃষি খাতে বিতরিত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৭২২ কোটি ৪৬ লাখ টাকায়। গত বছরের একই সময়ে তা ছিল ৫৯ হাজার ৫০০ কোটি ১১ লাখ টাকা; এক বছরে ঋণের স্থিতি বেড়েছে ৭ দশমিক ১০ শতাংশ। আদায়যোগ্য ঋণের পরিমাণও বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৩৮ কোটি ৭৬ লাখ টাকায়, যা গত বছরের সেপ্টেম্বরের ৩৪ হাজার ২৫৭ কোটি ৯২ লাখ টাকার তুলনায় ৭ দশমিক ৮৩ শতাংশ বেশি।

একই সময়ে ঋণ আদায়েও অগ্রগতি দেখা গেছে। চলতি বছরের সেপ্টেম্বরে কৃষি খাতে আদায় হয়েছে ১২ হাজার ১৭৬ কোটি ৫৯ লাখ টাকা। গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ১০ হাজার ৫৪৪ কোটি ৩৯ লাখ টাকা। এই হিসাবে এক বছরে ঋণ আদায় বেড়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।

তবে মেয়াদোত্তীর্ণ ঋণের চিত্রে ব্যাংকভিত্তিক মিশ্র হিসাব দেখা গেছে। সেপ্টেম্বর শেষে কৃষি খাতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ২১ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের ২২ হাজার ১২০ কোটি ৬ লাখ টাকার তুলনায় ৩ শতাংশ কম। বিশেষায়িত ব্যাংকে মেয়াদোত্তীর্ণ ঋণ কমেছে ৭ দশমিক ৮০ শতাংশ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কমেছে ১৮ দশমিক ২০ শতাংশ। কিন্তু রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে মেয়াদোত্তীর্ণ ঋণ বেড়েছে ৪ দশমিক ৫৬ শতাংশ। ইসলামী ব্যাংকে মেয়াদোত্তীর্ণ ঋণ প্রায় দ্বিগুণ, অর্থাৎ ৯৭ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। বিদেশি বাণিজ্যিক ব্যাংকে গত বছরের সেপ্টেম্বরের মতো এবারও কোনো মেয়াদোত্তীর্ণ ঋণ নেই।

শ্রেণিকৃত বা খেলাপি ঋণেও সামগ্রিকভাবে হ্রাস দেখা গেছে। গত সেপ্টেম্বর শেষে কৃষি খাতে শ্রেণিকৃত ঋণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ কোটি ৭৪ লাখ টাকায়, যা এক বছর আগের ১৯ হাজার ৫৬২ কোটি ৮৬ লাখ টাকার তুলনায় ৫ দশমিক ১৭ শতাংশ কম। বিশেষায়িত ব্যাংকে খেলাপি ঋণ কমেছে ১২ দশমিক ২৫ শতাংশ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কমেছে ২ দশমিক ৪৮ শতাংশ। তবে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ৫ দশমিক ৩৯ শতাংশ এবং ইসলামী ব্যাংকে বেড়েছে ৮০ দশমিক ৮০ শতাংশ। বিদেশি ব্যাংকে এই ধরনের কোনো ঋণ নেই।

প্রতিবেদনের তথ্যচিত্রে দেখা যাচ্ছে, কৃষি ও পল্লি ঋণ বিতরণ ও আদায় বাড়লেও মেয়াদোত্তীর্ণ ও খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে সব শ্রেণির ব্যাংকের মধ্যে সমান অগ্রগতি দেখা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: সংসদীয় কমিটিকে স্বরাষ্ট্রমন্ত্রী

১

তাওহিদ-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

২

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৩

আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত

৪

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

৫

১১ দলের ঢাকা-সিলেট লং মার্চ স্থগিত

৬

কৃষিঋণে খেলাপি কমেছে ৫ শতাংশ

৭

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি

৮

আমার স্বামী নির্দোষ, উনার মোবাইল হ্যাক হয়েছিল:এসপি জাহাংগীরের স্ত্রী

৯

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

১০

স্মৃতিতে শচীন: ৪৯ বছর আগলে রেখেছেন শৈশবের ব্যাট

১১

অনন্যা পাণ্ডে শুধু বিয়েই নয়, মা-ও হতে চান

১২

হামজা-ফারহানদের যে ভুলে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ

১৩

রুনা লায়লা স্বর্ণের গিটার উপহার পেলেন

১৪

জেবা জান্নাত ও সিয়ামের দীর্ঘ বন্ধুত্ব রূপ নিল ভালোবাসায়

১৫

সাংবাদিক মনিরের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১৬

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা

১৮

ইয়ামাল স্পেন-ইংল্যান্ড মহারণে আইকনিক জার্সি গায়ে জড়াচ্ছেন

১৯

ভারত শেষ ওয়ানডেতে ২০৯ রানে গুটিয়ে গেলে

২০