১৬ নভেম্বর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: সংসদীয় কমিটিকে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেন মন্ত্রী। কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্ত করার সুপারিশ করেন।

কমিটি মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিতকরণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ ছাড়া, দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটসমূহ চিহ্নিতকরণ এবং মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

কমিটির সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে। অন্য সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়, বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

বৈঠকে আরও অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: সংসদীয় কমিটিকে স্বরাষ্ট্রমন্ত্রী

১

তাওহিদ-লিটনের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

২

রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৩

আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত

৪

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

৫

১১ দলের ঢাকা-সিলেট লং মার্চ স্থগিত

৬

কৃষিঋণে খেলাপি কমেছে ৫ শতাংশ

৭

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি

৮

আমার স্বামী নির্দোষ, উনার মোবাইল হ্যাক হয়েছিল:এসপি জাহাংগীরের স্ত্রী

৯

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের

১০

স্মৃতিতে শচীন: ৪৯ বছর আগলে রেখেছেন শৈশবের ব্যাট

১১

অনন্যা পাণ্ডে শুধু বিয়েই নয়, মা-ও হতে চান

১২

হামজা-ফারহানদের যে ভুলে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ

১৩

রুনা লায়লা স্বর্ণের গিটার উপহার পেলেন

১৪

জেবা জান্নাত ও সিয়ামের দীর্ঘ বন্ধুত্ব রূপ নিল ভালোবাসায়

১৫

সাংবাদিক মনিরের বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১৬

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা

১৮

ইয়ামাল স্পেন-ইংল্যান্ড মহারণে আইকনিক জার্সি গায়ে জড়াচ্ছেন

১৯

ভারত শেষ ওয়ানডেতে ২০৯ রানে গুটিয়ে গেলে

২০