২০ নভেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাথাব্যথা থেকে মুক্তি পেতে রাসুল (সা.)-এর শেখানো দোয়া

মাথাব্যথা ছোটখাটো সমস্যা মনে হলেও কখনো কখনো তা এতটাই তীব্র হয় যে সহ্য করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় তাঁর রব। কারণ, তিনিই সব কষ্টের উপশমকারী এবং অন্তরের প্রশান্তিদাতা। শরীরের যেকোনো ব্যথা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য রাসুলুল্লাহ (সা.) একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটির আরবি লিপি, উচ্চারণ ও অর্থ নিচে দেওয়া হলো—

**আরবি:** أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِر
**উচ্চারণ:** আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরুহ।
**অর্থ:** আল্লাহর সম্মান ও ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি, আমার অনুভূত এই ব্যথা এবং যে ক্ষতির আশঙ্কা করছি, তা থেকে।

হাদিসের বর্ণনা অনুযায়ী, ওসমান বিন আবুল আস আসসাকাফি (রা.) একবার প্রচণ্ড ব্যথা নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হন। ব্যথার কারণে তিনি প্রায় অক্ষম হয়ে পড়েছিলেন। তখন রাসুলুল্লাহ (সা.) তাঁকে বলেন, ‘তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখবে এবং সাতবার এই দোয়া পড়বে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর: ৩৫২২)

এই দোয়াটি শরীরের ক্ষতি বা ব্যথার আশঙ্কা প্রকাশের সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার এক সুন্দর উদাহরণ। মুমিনদের উচিত কষ্টের সময় এরূপ দুআর আদরকারী হওয়া এবং আল্লাহর উপর ভরসা রাখা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে চার বাহিনীর প্রধান

১

স্বাস্থ্য খাতে ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি, ডিসেম্বরে বিজ্ঞপ্তি

২

মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

৩

রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমান

৪

বগুড়ার শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

৫

একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

৬

ট্রাম্পকে নোবেল পাওয়ার উপায় বাতলে দিলেন পুতিন

৭

মাথাব্যথা থেকে মুক্তি পেতে রাসুল (সা.)-এর শেখানো দোয়া

৮

ময়মনসিংহে ১,৯৯১ পিচ ইয়াবা ও ৬৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

৯

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

১০

নীলফামারীতে ২৬১ এতিম পেল উপজেলা প্রশাসনের শীতবস্ত্র

১১

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন-নাশকতা, গ্রেপ্তার ৫

১২

জিয়াউল আহসানের বাড়িতে আগুন ও ভাঙচুর

১৩

ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা

১৪

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে কর্তৃপক্ষের চিঠি

১৫

রাজস্ব ও আর্থিক সংস্কারে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে

১৬

লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

১৭

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর, ডাকসুর বিবৃতিতে নিন্দা

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

১৯

শুভ জন্মদিন তারেক রহমান

২০