১৯ অক্টোবর ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দরিদ্র অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার, ১৮ অক্টোবর, মহাসপ্তমীর দিনে পৌরশহরের কর্মকারপট্রি শারদীয় দুর্গা মন্দিরে এই কর্মসূচির আয়োজন করে পূজা উদযাপন কমিটি।

পূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাংস্কৃতিক সম্পাদক বিধান কর্মকার। এ সময় কমিটির সহসভাপতি অসীম দত্ত (হাবলু), দীনবন্ধু ঘোষ, সাধারণ সম্পাদক জয়জিৎ দত্ত (শ্যামল), সহসাধারণ সম্পাদক হারাধন কর্মকার, দপ্তর সম্পাদক বিপ্লব দে (কেটু), সহসাংগঠনিক সম্পাদক চন্দন কর্মকার, কোষাধ্যক্ষ মিন্টু কর্মকার, সহকোষাধ্যক্ষ মিঠু ঘোষ, সহদপ্তর সম্পাদক পিন্টু কর্মকার, প্রচার সম্পাদক গৌতম কর্মকার (গোপাল), সহপ্রচার সম্পাদক ডা. গোবিন্দ ঘোষ এবং মহিলা বিষয়ক সম্পাদক কৃষ্ণা ঘোষসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁদের এই উদ্যোগের মূল লক্ষ্য। তাঁরা সম্প্রীতি, শান্তি ও মঙ্গলময় পরিবেশে সবার দুর্গোৎসব উদ্যাপন যাতে হতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাঝে সেজেছে সিরাজগঞ্জ

২

পাবনায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন

৩

পাবনার পদ্মায় মা ইলিশ শিকার, ১২ জেলের কারাদণ্ড

৪

জেনে নিন আজকের বৈদেশিক মুদ্রার দর

৫

মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যা করলেন শ্বশুর

৬

অফহোয়াইট শাড়ি আর বেলি ফুলে জয়া আহসানের স্নিগ্ধ রূপ

৭

ডিপ ফ্রিজে বেশি বরফ জমলে কী ধরনের ক্ষতি হয়?

৮

মসজিদ-মাদরাসা কমপ্লেক্স গঠন ও অর্থ ব্যয়ের শরিয়তি বিধান

৯

সিরাজগঞ্জের ঘরে ঘরে এখন নাড়ু-মোয়া তৈরির ধুম

১০

ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ শিবিরে হুতি হামলায় নিহত ৫৮

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৩

সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

১৪

ভোটার স্থানান্তর: আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইসির

১৫

কক্সবাজারে সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীরা, ৫০-৬০ যানবাহনে লুটপাট

১৬

প্যারিসের কিছু অংশে কারফিউ জারি

১৭

রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী

১৮

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪

১৯

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০