
সৌদি আরবের চারটি অঞ্চলে তীব্র বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। রোববার (১৮ অক্টোবর) এ তথ্য উপস্থাপন করা হয়েছিল। খবরটি প্রকাশ করেছে গালফ নিউজ।
এনসিএম-এর বুলেটিন অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসাথে শিলাবৃষ্টি এবং শক্তিশালী দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টি পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ধূলিঝড় ও বালুঝড়ের সৃষ্টি করতে পারে।
এনসিএম বলেছে, আবহাওয়ার এই অস্থির অবস্থার কারণে উপরোক্ত চার অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। এছাড়াও জিজান, আসির, আল-বাহা এবং মক্কা সহ পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, ফলে দৃশ্যমানতা ও দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।
সৌদি আরবের বিভিন্ন শহরে তাপমাত্রা চড়ানোর পূর্বাভাস দিয়েছে এনসিএম। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। অন্যদিকে মক্কায় ৩৯ ডিগ্রি, রিয়াদ ও বুরাইদাহে (উভয় শহরেই) ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা দিতে পারে। মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং জেদ্দা ও জিজানে তা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে। হায়েলে ৩৩ ডিগ্রি, আরাক, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে।
দক্ষিণ-পশ্চিমের পাহাড়ি অঞ্চলগুলোতে তুলনামূল্যকভাবে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করতে পারে। আবহায়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
আর্দ্রতা বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আবহায়, আল-বাহায় এবং জিজানে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জেদ্দা ও দাম্মামে ৮৫ শতাংশ এবং মক্কায় ৮০ শতাংশ আর্দ্রতা দেখা দিতে পারে। অন্যদিকে তাবুক, আরার ও সাকাকায় ৭০ শতাংশ, মদিনা ও হায়েলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহে ৩০ শতাংশ আর্দ্রতা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন