
ইশরাক হোসেনের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগ পেয়েছে; প্রজ্ঞাপন আজ হতে পারে
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদ থেকে পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চপর্যায়ের সূত্র সোমবার (১৯ অক্টোবর) জানিয়েছে, বিভাগটি ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে। আজই সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি হতে পারে।
ইশরাক বেলা আড়াইটারে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী, পদত্যাগপত্র জমা হওয়ার পর রাষ্ট্রপতি তা গ্রহণ করবেন; এরপর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান। ইশরাকের পদত্যাগের আগে ২৪ জন প্রতিমন্ত্রী ছিলেন। পদত্যাগের পর প্রতিমন্ত্রীর সংখ্যা ২৩ জনে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভায় ২৬ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন।
মন্তব্য করুন