২০ অক্টোবর ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৯ মাসে রাজনৈতিক সংঘাতের চেয়ে গণপিটুনিতে মৃত্যু আড়াই গুণ বেশি

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) একটি প্রতিবেদনে ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৩৯৮টি গণপিটুনির ঘটনা ঘটার কথা জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় ১৮৭ জন নিহত ও ৪০১ জন আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ১১৩টি রাজনৈতিক সংঘাতে ৭৩ জন নিহত ও ৬ হাজার ৪৭৩ জন আহত হয়েছে। অর্থাৎ, গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা রাজনৈতিক সংঘাতের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি।

এইচআরএসএস ১৬টি জাতীয় দৈনিক এবং নিজস্ব অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে চুরি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বেশিরভাগ গণপিটুনির ঘটনা ঘটার কথা বলা হয়েছে।

রাজনৈতিক সংঘাতের ৯১ শতাংশ ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল অথবা প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংঘর্ষের—বলে প্রতিবেদনে উল্লেখ আছে। বিএনপির নিজেদের মধ্যে ৩৪২টি সংঘর্ষে ৪০ জন নিহত ও ২ হাজার ৬৩২ জন আহত হয়েছেন। রাজনৈতিক সংঘাতে নিহত ৭৩ জনের মধ্যে বিএনপির ৪৬, জামায়াতে ইসলামীর ৮ এবং আওয়ামী লীগের ৬ জন ছিলেন।

একই সময়ে ২৭০টিরও বেশি রাজনৈতিক মামলায় ৫ হাজার ৮০৯ জনের নাম উল্লেখ এবং ৩২ হাজার ৪৩৩ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৫ হাজার ৬৪৪ জনের মধ্যে ৪ হাজার ৮২৭ জন আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত, নির্যাতন, গুলি বা কথিত বন্দুকযুদ্ধে অন্তত ১৭ জন এবং পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ১০ জন নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ আছে। কারাগারে ৯৫ বন্দির মৃত্যু ঘটেছে; তাঁদের মধ্যে ৫৫ জন বিচারাধীন, ২০ জন আওয়ামী লীগ কর্মী ও একজন বিএনপি কর্মী ছিলেন।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর আওতায় ৪০টি মামলায় ১১৩ জনকে আসামি ও ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ১২ জন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২৪ জন গ্রেপ্তার হয়েছেন। ১৯টি সাইবার মামলায় ৫১ জন সাংবাদিককে আসামি করা হয়েছে। মোট ২৮৮টি ঘটনায় ৫১৮ জন সাংবাদিক হামলা বা হয়রানির শিকার হয়েছেন; এতে ২৯৭ জন আহত ও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদনে এছাড়া পুলিশ ৫৮টি সমাবেশ পণ্ড করার কথা এবং ৪৩৯ জন আহত ও ৪৬ জনকে আটক করার তথ্যও উল্লেখ করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ৪৩টি হামলায় ১৩ জন বাংলাদেশি নিহত ও ৩৯ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির ল্যান্ডমাইনে আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নারী ও শিশুর ওপর সহিংসতার হিসাবে ২ হাজার ৪০৪ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। অন্তত ৬৫৭ জন ধর্ষণের শিকার হয়েছেন; এর মধ্যে ৩৯২ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১৩০টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা রয়েছে। ধর্ষণের পর ২৯ জনকে হত্যা করা হয়েছে এবং পারিবারিক সহিংসতায় ৪৫৭ জন নারী নিহত হয়েছেন। ১ হাজার ৮১০টি শিশু নির্যাতনের ঘটনায় ৪৯৪ শিশুর মৃত্যু হয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫৬টি হামলার ঘটনা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এতে ২১টি মন্দির ও ৪৭টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৫৩৫ জন শ্রমিক নিহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

১

৯ মাসে রাজনৈতিক সংঘাতের চেয়ে গণপিটুনিতে মৃত্যু আড়াই গুণ বেশি

২

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

৩

শিল্পীদের নিয়ে রাষ্ট্রের সুস্পষ্ট পরিকল্পনা নেই: আসিফ আকবর

৪

সালমান খানের নিরাপত্তা জোরদার, টাইগার শ্রফকে গুলি নিয়ে তদন্ত

৫

লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩

৭

সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি

৮

গাজায় তীব্র খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি

৯

তৃণমূলের প্রকৃতি সাংবাদিকতায় জাতীয় স্বীকৃতি পেলেন নেত্রকোনার জাহিদ হাসান

১০

নেসলে প্রফেশনাল ও বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা বিএনপির এমপি

১২

সরিষাবাড়ীতে ৪০ কোটি টাকার সেতু নির্মাণকাজের উদ্বোধন

১৩

বরগুনায় ষষ্ঠ মহাকাশ ক্যাম্পের উদ্বোধন, বিজ্ঞানচর্চা প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চিফ হুইপের

১৪

সাবেক স্ত্রীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন হিরো আলম

১৫

ইশরাকের অভিযান চালানো সেই স্পটে যৌথ অভিযান, আটক ১৫ জনের কারাদণ্ড

১৬

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন 

১৭

ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন

১৮

১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

১৯

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ, আগাম ভোটে জোর

২০