৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমির নামজারিতে ৮০ লাখ টাকা ঘুষ, এক লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযানে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে আটক করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করিয়ে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি। মঙ্গলবার এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়েন সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলামের কাছে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি থাকা ২৮২ শতাংশ জমির সীমানা নির্ধারণ ও নামজারি করিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। মনিরুল গত ২৭ এপ্রিল জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও প্রায় ছয় মাসেও কোনো ফল হয়নি। পরে তিনি ওই কার্যালয়ের সার্ভেয়ার আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন।

বিজ্ঞপ্তিতে দুদক জানায়, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল ইসলাম। এরপর মনিরুল বিষয়টি দুদককে জানান এবং ফাঁদ অভিযান চালানোর অনুরোধ করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর মঙ্গলবার সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল ফাঁদ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

আসাদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে বলে দুদক জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন 

১

সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকার

২

ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা

৩

আমাকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাবনূর: সিয়াম

৪

ফিরে এলেন নরকিয়া-হামজা

৫

আসিফের বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

৬

জিইসি মোড়ে গোপন বৈঠক, কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা কাশেম চেয়ারম্যান গ্রেপ্তার

৭

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন: মহাসড়কে আগুন, যান চলাচল বন্ধ

৮

জমির নামজারিতে ৮০ লাখ টাকা ঘুষ, এক লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

৯

শ্রমিক আন্দোলনের আর সুযোগ নেই, মজুরি কমিশন গঠন হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১০

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে জোর সরকারের

১১

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন লিবারম্যানের

১২

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, গণনা হবে ২০ হাজার ভোটারের ব্যালট

১৩

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতার শঙ্কা উপদেষ্টার

১৪

আশুলিয়ায় নতুন করে বন্ধ ৬০ কারখানা, সব মিলিয়ে সংখ্যা দুই শতাধিক

১৫

রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ব্যাটারি লাইফে গ্যালাক্সি এস২৬ আলট্রার চেয়ে এগিয়ে আইফোন

১৭

যুক্তরাষ্ট্রে কি ফিরছে বাধ্যতামূলক সেনা নিয়োগ?

১৮

জামিনে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান

১৯

নোয়াখালীতে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

২০