৪ নভেম্বর ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকার

নেতানিয়াহু সরকারকে দ্রুত অপসারণের অঙ্গীকার করলো বিরোধী জোট

ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে চারটি ইহুদি দলের নেতারা মঙ্গলবার এক জোটবদ্ধ বৈঠক করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরু করতে এবং আগামী সপ্তাহে নতুন নেসেটের শপথ গ্রহণের আগে সংসদীয় কৌশল সমন্বয় করতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন। তবে এই বিরোধী জোট কীভাবে আরব দলগুলো ছাড়া সরকার গঠন করবে, সে ব্যাপারে কোনো পরিষ্কার ইঙ্গিত দেয়নি। কারণ কেউ কেউ ইতিমধ্যে আরব দলগুলোকে জোটের অংশীদার হিসেবে বাতিল করে দিয়েছেন।

যৌথ বিবৃতিতে ইয়ারশার চেয়ারম্যান গাদি আইজেনকট, ডেমোক্র্যাটস চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু প্রধান অ্যাভিগদার লিবারম্যান দ্রুত পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর সরকারকে হটিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। তারা ইয়ারশার চেয়ারম্যান গাদি আইজেনকটের প্রস্তাবিত চারটি মূল নীতির ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছেন: ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া; স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা; সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা; এবং সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে গাজা উপত্যকায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার করা।

বিবৃতিতে দলগুলোর নেতারা বলেন, তারা ঐক্যবদ্ধ এবং তারা ৭ অক্টোবরের সরকারকে উৎখাত করে একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে এবং নেসেটে থাকা স্পষ্ট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে অবিলম্বে পদক্ষেপ নেবেন।

নির্বাচনের ফলাফল এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করতে নেতানিয়াহু ও তার দল লিকুদের পরিচালিত “বিপজ্জনক ও বেপরোয়া প্রচারের” তীব্র নিন্দা জানানো হয়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার প্রতিশ্রুতি দেন।

নেতানিয়াহু জোট পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে জানা যায়। তার জোটের ৫৩টি আসনের বিপরীতে বিরোধী ইহুদি দলগুলো জিতেছে ৪৮টি আসনে কেবল দুটি আরব দলের সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। আরব দলগুলো যৌথভাবে ১৯টি আসন জিতেছে। ফলে একটি নতুন সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের প্রথম দায়িত্ব (ম্যান্ডেট) যাতে আইজেনকট পান, সে ব্যাপারে বিরোধী নেতারা তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

এছাড়া তারা আলোচনায় দলগুলো অবিলম্বে জোটের চুক্তি ও নীতিগত রূপরেখা তৈরির কাজ শুরু করবে বলেও সম্মত হয়েছেন। হিব্রু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর লিকুদ পার্টির এমপি আমির ওহানার পরিবর্তে কে নেসেটের স্পিকার করা হবে, তা নিয়ে দলীয় নেতারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে চ্যানেল ১২ জানায়, তারা এই পদের জন্য ডেমোক্র্যাটস দুই নম্বর নেতা ইয়ার লাপিদের সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন, তবে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান, এক জনের কারাদন্ড

১

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

২

হরমুজ প্রণালিতে তিন ট্যাংকারে মাইন বিস্ফোরণ-আগুন

৩

ঝিনাইদহে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার গরু চুরি

৪

১০ বছর বয়সের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

৫

নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন 

৬

সরকার গঠন নিয়ে বিরোধী জোটের বৈঠক, নেতানিয়াহুকে দ্রুত সরানোর অঙ্গীকার

৭

ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা

৮

আমাকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাবনূর: সিয়াম

৯

ফিরে এলেন নরকিয়া-হামজা

১০

আসিফের বিসিবির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

১১

জিইসি মোড়ে গোপন বৈঠক, কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা কাশেম চেয়ারম্যান গ্রেপ্তার

১২

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন: মহাসড়কে আগুন, যান চলাচল বন্ধ

১৩

জমির নামজারিতে ৮০ লাখ টাকা ঘুষ, এক লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

১৪

শ্রমিক আন্দোলনের আর সুযোগ নেই, মজুরি কমিশন গঠন হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৫

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে জোর সরকারের

১৬

নেতানিয়াহুকে হটাতে আইজেনকটকে সমর্থন লিবারম্যানের

১৭

ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ, গণনা হবে ২০ হাজার ভোটারের ব্যালট

১৮

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতার শঙ্কা উপদেষ্টার

১৯

আশুলিয়ায় নতুন করে বন্ধ ৬০ কারখানা, সব মিলিয়ে সংখ্যা দুই শতাধিক

২০