
আন্তর্জাতিক শেফ দিবসের প্রাক্কালে ১৮ অক্টোবর ২০২৬ নেসলে প্রফেশনাল (Nestlé Professional) ও বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন (BCF) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দেশের পেশাদার শেফ সম্প্রদায়ের সঙ্গে কাজ করার একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে।
স্মারকে নেসলের পক্ষে কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআর ডিরেক্টর হোসনে আরা লোমা এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাহিদ শাহিন স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ডশেফস’ কর্তৃক সনদপ্রাপ্ত মাস্টার শেফ ও বিসিএফ উপদেষ্টা নাজিম খান, শেফ নাঈম আশরাফসহ অন্যান্য বিশিষ্ট সদস্য উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে নেসলে প্রফেশনাল ও বিসিএফের মধ্যে হোটেল ও রেস্তোরাঁকেন্দ্রিক খাদ্য পরিষেবা খাতের সঙ্গে নেসলের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলা হয়েছে। দুই প্রতিষ্ঠান আশা করছে, এই অংশীদারিত্ব রন্ধনশিল্পে উদ্ভাবন, পেশাদার শেফদের সঙ্গে সম্পৃক্ততা এবং বাংলাদেশের রন্ধনশিল্পের ধারাবাহিক বিকাশে নতুন সুযোগ তৈরি করবে।
মন্তব্য করুন